Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! অসমে গ্রেফতার প্রাক্তন বায়ুসেনা আধিকারিক কুলেন্দ্র শর্মা

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! অসমে গ্রেফতার প্রাক্তন বায়ুসেনা আধিকারিক কুলেন্দ্র শর্মা

Online Desk ডিসেম্বর 13, 2025
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অসমে এক প্রাক্তন বায়ুসেনা আধিকারিককে গ্রেফতার করল পুলিশ। পাকিস্তানি গুপ্তচরবৃত্তি নেটওয়ার্কের সঙ্গে যোগ থাকার কারণে শুক্রবার রাতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কুলেন্দ্র শর্মা। তিনি তেজপুরের পটিয়া এলাকার বাসিন্দা। তাঁর কর্মকাণ্ডের জেরে দীর্ঘদিন গোয়েন্দাদের আতসকাচের তলায় ছিলেন ওই ব্যক্তি। পুলিশের তরফে ধারাবাহিক ভাবে নজরদারি চালানোর পর তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারের আগে ওই ব্যক্তির উপর কড়া নজর রেখেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানি গুপ্তচরবৃত্তি সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে সংবেদনশীল তথ্য পাচার করেছিল। ধৃতের মোবাইল ফোন এবং ল্যাপটপ থেকে সন্দেহজনক উপকরণ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। যদিও কিছু তথ্য মুছে ফেলা হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। অসমের শোণিতপুরের ডেপুটি সুপারইনটেনডেন্ট অফ পুলিশ হরিচরণ ভূমিজ বিষয়টি নিয়ে বলেন, শর্মার পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না।

তদন্তে জানা গিয়েছে, অবসরের আগে, শর্মা তেজপুরের বায়ুসেনা ঘাঁটিতে জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। যেখানে সুখোই ৩০ স্কোয়াড্রন-সহ গুরুত্বপূর্ণ বিমান রয়েছে। ২০০২ সালে শর্মা অবসর গ্রহণ করেন। এর পর তেজপুর বিশ্ববিদ্যালয়ে কিছু দিন কাজ করেন। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে তোলা হবে।

Post Views: 152

Continue Reading

Previous: আমন্ত্রণ ছাড়াই পুতিনের বৈঠকে ঢুকে গেছিলেন শেহবাজ শারিফ; তথ্যের সত্যতা কতটা
Next: সেনা আদালতেই কি হবে ইমরান খানের বিচার; জল্পনা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.