Skip to content
অক্টোবর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! অসমে গ্রেফতার প্রাক্তন বায়ুসেনা আধিকারিক কুলেন্দ্র শর্মা

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! অসমে গ্রেফতার প্রাক্তন বায়ুসেনা আধিকারিক কুলেন্দ্র শর্মা

Online Desk ডিসেম্বর 13, 2025
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অসমে এক প্রাক্তন বায়ুসেনা আধিকারিককে গ্রেফতার করল পুলিশ। পাকিস্তানি গুপ্তচরবৃত্তি নেটওয়ার্কের সঙ্গে যোগ থাকার কারণে শুক্রবার রাতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কুলেন্দ্র শর্মা। তিনি তেজপুরের পটিয়া এলাকার বাসিন্দা। তাঁর কর্মকাণ্ডের জেরে দীর্ঘদিন গোয়েন্দাদের আতসকাচের তলায় ছিলেন ওই ব্যক্তি। পুলিশের তরফে ধারাবাহিক ভাবে নজরদারি চালানোর পর তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারের আগে ওই ব্যক্তির উপর কড়া নজর রেখেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানি গুপ্তচরবৃত্তি সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে সংবেদনশীল তথ্য পাচার করেছিল। ধৃতের মোবাইল ফোন এবং ল্যাপটপ থেকে সন্দেহজনক উপকরণ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। যদিও কিছু তথ্য মুছে ফেলা হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। অসমের শোণিতপুরের ডেপুটি সুপারইনটেনডেন্ট অফ পুলিশ হরিচরণ ভূমিজ বিষয়টি নিয়ে বলেন, শর্মার পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না।

তদন্তে জানা গিয়েছে, অবসরের আগে, শর্মা তেজপুরের বায়ুসেনা ঘাঁটিতে জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। যেখানে সুখোই ৩০ স্কোয়াড্রন-সহ গুরুত্বপূর্ণ বিমান রয়েছে। ২০০২ সালে শর্মা অবসর গ্রহণ করেন। এর পর তেজপুর বিশ্ববিদ্যালয়ে কিছু দিন কাজ করেন। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে তোলা হবে।

Continue Reading

Previous: আমন্ত্রণ ছাড়াই পুতিনের বৈঠকে ঢুকে গেছিলেন শেহবাজ শারিফ; তথ্যের সত্যতা কতটা
Next: সেনা আদালতেই কি হবে ইমরান খানের বিচার; জল্পনা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে

সম্পর্কিত গল্প

New-Project-63.webp

দিল্লির এসসিও মঞ্চে পাকিস্তানকে ডাক! দ্বিপাক্ষিক টানাপোড়েনের মধ্যেও বহুপাক্ষিক সৌজন্য ভারতের

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-62.webp

অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব, ঘন্টায় ১৪০ কিমি বেগে চলছে তাণ্ডব

Online Desk অক্টোবর 28, 2026
China.jpg

অরুণাচলে চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ ভারতীয় সেনার ! ‘ক্ষমা চাইতে হবে’ কংগ্রেসের বিরুদ্ধে তোপ রিজিজুর

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-63.webp

দিল্লির এসসিও মঞ্চে পাকিস্তানকে ডাক! দ্বিপাক্ষিক টানাপোড়েনের মধ্যেও বহুপাক্ষিক সৌজন্য ভারতের

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-62.webp

অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব, ঘন্টায় ১৪০ কিমি বেগে চলছে তাণ্ডব

Online Desk অক্টোবর 28, 2026
China.jpg

অরুণাচলে চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ ভারতীয় সেনার ! ‘ক্ষমা চাইতে হবে’ কংগ্রেসের বিরুদ্ধে তোপ রিজিজুর

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-61.webp

গাইঘাটায় এনকাউন্টারে নিহত প্রহ্লাদের শরীরে তিনটি গুলি, বুকে দু’টি, উরুতে একটি

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.