Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফলতায় ‘কাটমানি’ কাণ্ডে জাহাঙ্গির ঘনিষ্ঠের বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ

ফলতায় ‘কাটমানি’ কাণ্ডে জাহাঙ্গির ঘনিষ্ঠের বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ

Online Desk মে 29, 2026
S.24-FALTA-LABOUR-PROTEST-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, ফলতা; শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ফলতায়। দক্ষিণ ২৪ পরগনার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্গত নিপা কোম্পানিতে বহু বছর ধরে শ্রমিকদের কাছ থেকে ‘কাটমানি’ নেওয়া হতো । দীর্ঘদিনের ‘কাটমানি’, অতিরিক্ত সময় কাজ করিয়েও প্রাপ্য মজুরি না দেওয়া, শ্রমিকদের ভয় দেখানো এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করার অভিযোগ তুলে আন্দোলনে নামলেন একাধিক শ্রমিক। অভিযোগের তির জাহাঙ্গির ঘনিষ্ঠ তৃণমূল শ্রমিক ঠিকাদার সুরজিৎ প্রামাণিকের বিরুদ্ধে। শ্রমিকদের দাবি, জাহাঙ্গির খানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় শ্রমিকদের উপর শোষণ চলেছে। বর্তমানে তাঁরা ন্যায্য অধিকার এবং প্রাপ্য অর্থ ফেরতের দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন। অভিযোগ, কোম্পানিতে কাজ পাইয়ে দেওয়ার নামে এবং চাকরি টিকিয়ে রাখার অজুহাতে তাঁদের কাছ থেকে অর্থ আদায় করা হতো।
শ্রমিকদের অভিযোগ, বাড়তি সময়ের কাজের অর্থের একটি বড় অংশ চলে যেত স্থানীয় রাজনৈতিক কার্যালয়ে। এই পুরো প্রক্রিয়া পরিচালিত হতো জাহাঙ্গির খানের প্রভাববলয়ের মাধ্যমে এবং সেই টাকা পৌঁছে দেওয়ার কাজ করতেন সুরজিৎ প্রামাণিক।
এই বিষয়ে বুবাই হালদার নামে এক শ্রমিক জানান, “দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে। সুরজিৎ প্রামাণিক নামে ওই ব্যক্তি নিয়মিত টাকা নিত। জাহাঙ্গির খানের নেতৃত্বেই সবকিছু চলত। কেউ প্রতিবাদ করলে মারধর পর্যন্ত করা হতো। আমরা গরিব মানুষ, চাকরি চলে যাওয়ার ভয় ছিল। তাই চুপ করে থাকতে হয়েছে। কিন্তু এখন আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।”
তিনি আরও বলেন, “রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরে আমরা আশা করছি পরিস্থিতি বদলাবে। ইতিমধ্যেই বিজেপির কিছু নেতৃত্ব আমাদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা আশ্বাস দিয়েছেন, আর কাটমানি দিতে হবে না। শ্রমিকদের স্বার্থ রক্ষার কথা বলেছেন।”
অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতা দেবব্রত প্রামাণিক দাবি করেছেন, “এত বছর ধরে জাহাঙ্গির খানের নেতৃত্বে এখানে তোলাবাজি চলেছে। শ্রমিকদের কষ্টের টাকা কেটে নেওয়া হয়েছে। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আমরা শ্রমিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ দিতে চাই। এক টাকাও আর কাউকে কাটমানি দিতে হবে না। শ্রমিকরা নিজেদের উপার্জিত টাকা নিজেরাই বাড়িতে নিয়ে যাবেন।”
বিশ্বজিৎয়ের দাবি, “আমাদের ঘাম ঝরানো টাকার একটা অংশ কাটমানি হিসেবে নেওয়া হয়েছে। এখন আমরা চাই সেই টাকা ফেরত দেওয়া হোক। দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার হয়েছে। শ্রমিকদের মানুষ বলে মনে করা হয়নি।”
এই বিক্ষোভ ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে এলাকায়। যদিও অভিযুক্ত সুরজিৎ প্রামাণিক বা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি স্বাধীনভাবে। তবে শ্রমিকদের আন্দোলন ঘিরে ইতিমধ্যেই ফলতা শিল্পাঞ্চলে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।
এখন দেখার, শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে প্রশাসন বা শ্রম দফতর কোনও তদন্তে নামে কিনা, এবং বহুদিনের জমে থাকা ক্ষোভের সুরাহা আদৌ হয় কি না। আপাতত ন্যায্য মজুরি, কাটমানি বন্ধ এবং শ্রমিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতেই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভরত শ্রমিকরা।

Post Views: 84

Continue Reading

Previous: ভারতীয় বায়ুসেনার প্রহরায় নিটের পরীক্ষা হতে পারে, কী সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী?
Next: মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরছে ‘পশ্চিমবঙ্গ রাজ্য লটারি’

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.