Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতীয় বায়ুসেনার প্রহরায় নিটের পরীক্ষা হতে পারে, কী সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী?

ভারতীয় বায়ুসেনার প্রহরায় নিটের পরীক্ষা হতে পারে, কী সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী?

Online Desk মে 29, 2026
NEET.jpg

ওঙ্কার ডেস্কঃ নিটের প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। নতুন করে ২১ জুন আবার পরীক্ষা হবে। ২১ জুনের পরীক্ষা ঘিরে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, তার জন্য কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রশ্নপত্র যাতে সুরক্ষিত ভাবে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যায়, সুষ্ঠভাবে যেন পরীক্ষা হয়, তাঁর দায়ভার নিতে পারে বায়ুসেনা। নিট পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই প্রস্তাব পেশ করা হয়েছে। সূত্রের খবর, সবটাই সরাসরি পর্যবেক্ষণ করবে প্রধানমন্ত্রীর দফতর।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার আধিকারিকেরাও। সূত্রে খবর, বৈঠকে প্রশ্নপত্র তৈরি করে তা ছাপানো থেকে শুরু করে নির্দিষ্ট কেন্দ্রে সুরক্ষিত ভাবে নিয়ে যাওয়া এবং পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের হাতে সেই প্রশ্নপত্র পৌঁছোনো, সবটাই বায়ুসেনার নিরাপত্তার ঘেরাটোপে করা সম্ভব কি না তা নিয়ে আলোচনা করা হয়।
সূত্রের খবর, ওই প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। দফতরের অনুমোদন পাওয়া গেলে বায়ুসেনা প্রশ্নপত্র সুরক্ষিত রাখার প্রোটোকোল মেনে কাজ শুরু করবে। সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিট ইউজি সংক্রান্ত সমস্ত গতিবিধির উপর নজর রাখছেন।

Post Views: 65

Continue Reading

Previous: সীমান্ত সুরক্ষায় বিএসএফ-কে জমি দেওয়ায় শুভেন্দুকে প্রশংসা শাহের
Next: ফলতায় ‘কাটমানি’ কাণ্ডে জাহাঙ্গির ঘনিষ্ঠের বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.