Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সীমান্ত সুরক্ষায় বিএসএফ-কে জমি দেওয়ায় শুভেন্দুকে প্রশংসা শাহের

সীমান্ত সুরক্ষায় বিএসএফ-কে জমি দেওয়ায় শুভেন্দুকে প্রশংসা শাহের

Online Desk মে 29, 2026
suvendu-shah-f.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই নির্বাচনী প্রচারে অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতারা। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলয়ারেন্স নীতি নেওয়া হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ-কে জমি হস্তান্তর করেছে নয়া বিজেপি সরকার। আর এ কারণে বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন অমিত শাহ।

বৃহস্পতিবার গান্ধীনগরের এক সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার মাত্র সাত দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ৬০০ হেক্টর জমি বিএসএফ-কে দিয়েছেন। তিনি আরও বলেন, ‘চিকেন’স নেক’ করিডরের ১২১ হেক্টর জমিও ভারত সরকারের কাছে হস্তান্তর করেছে শুভেন্দু সরকার। যা খুবই সময় উপযোগী। অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে তিনি জানান। এদিনের ভাষণে তৃণমূল জমানার বিরুদ্ধে সরব হয়ে তাঁর দাবি, তৃণমূল রাজ্যে ক্ষমতায় ছিল যখন, সেই সময় প্রতিদিন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হতো। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এ ক্ষেত্রে ব্যাপক বদল শুরু হয়েছে।

অমিত শাহ অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশ থেকেই তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করা হবে। তবে যারা নিজে থেকে বা স্বেচ্ছায় চলে যেতে চাইবেন, তাদের প্রশাসন সব ধরণের সহযোগিতা করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সরকারি ভাবে অভিযান শুরু হওয়ার অনুপ্রবেশকারীদের বড় অংশ নিজে থেকেই ভারত ছেড়ে চলে যাবেন।

Post Views: 81

Continue Reading

Previous: সিবিএসই-র খাতা দেখার ভারপ্রাপ্ত সংস্থাকে জরিমানা করবে বোর্ড?
Next: ভারতীয় বায়ুসেনার প্রহরায় নিটের পরীক্ষা হতে পারে, কী সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী?

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.