Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরছে ‘পশ্চিমবঙ্গ রাজ্য লটারি’

মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরছে ‘পশ্চিমবঙ্গ রাজ্য লটারি’

Online Desk মে 29, 2026
suvendu-nabanna.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের কোষাগার ভরাতে ফের ‘পশ্চিমবঙ্গ রাজ্য লটারি’ চালুর পথে নয়া বিজেপি সরকার। সরকারের নিজস্ব আয় বাড়াতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন বলে খবর। আগামী ২২ জুন বিধানসভায় নতুন সরকারের বাজেট পেশ। সূত্রের খবর, তার পরেই এই লটারিকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে আনা হবে।

‘পশ্চিমবঙ্গ রাজ্য লটারি’ পুনরায় চালু করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অর্থ দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছেন। তবে তিনি একটি বিশেষ শর্ত দিয়েছেন এ বিষয়ে। রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্ট জানিয়েছেন, যে টিকিট বাজারে বিক্রি হবে না, সেগুলোর লটারির ড্র বা খেলা হবে না। শুভেন্দু অধিকারী জানান, বর্তমানে ভিন রাজ্যের একাধিক সংস্থা রাজ্য সরকারের কাছ থেকে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট নিয়ে লটারির ব্যবসা করছে। এর ফলে বিপুল পরিমাণ অর্থ রাজ্যের বাইরে চলে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের কোষাগারে ক্ষতি হচ্ছে। ভিনরাজ্যের সংস্থার ওপর নির্ভরশীলতা কমিয়ে রাজ্য এই ব্যবসা পরিচালনা করে রাজস্ব কেন বাড়াবে না, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, অতীতে পশ্চিমবঙ্গ সরকার সাপ্তাহিক এবং উৎসবের সময় লটারির আয়োজন করত। ২০১৭-১৮ অর্থবর্ষ পর্যন্ত রাজ্য সরকারের ৪৮টি সাপ্তাহিক এবং ৬টি বিশেষ বাম্পার খেলা পরিচালনা করত। যার মধ্যে ছিল ‘বঙ্গলক্ষ্মী সুপার’ ১২টি, ‘বঙ্গভূমি সুপার’ ১২টি এবং ‘বঙ্গলক্ষ্মী’ নামে ২৪টি সাপ্তাহিক খেলা। এ ছাড়া দীপাবলির সময় কিংবা রথযাত্রার সময় ১ কোটি টাকার পুরস্কার মূল্যের লটারির আয়োজন করা হতো।

Post Views: 91

Continue Reading

Previous: ফলতায় ‘কাটমানি’ কাণ্ডে জাহাঙ্গির ঘনিষ্ঠের বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ
Next: উত্তরপ্রদেশে ভেঙে পড়ল নির্মীয়মান ব্রিজ ! চাপা পড়ে মৃত ৬

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.