Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে তিন মাসে ৭৬৬ জন কৃষকের আত্মহত্যা, রাজ্যসভায় জানালেন এনসিপি-এসসিপি সাংসদ

মহারাষ্ট্রে তিন মাসে ৭৬৬ জন কৃষকের আত্মহত্যা, রাজ্যসভায় জানালেন এনসিপি-এসসিপি সাংসদ

Online Desk ডিসেম্বর 11, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: গত তিন মাসে মহারাষ্ট্রে ৭৬৬ জন কৃষক আত্মহত্যা করেছেন, বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এই তথ্য জানালেন এনসিপি-এসসিপি সাংসদ ফৌজিয়া খান। কৃষকরা কখন ‘সরকারের কাছের লোক হয়ে উঠবেন’, তিনি সেই প্রশ্নও তোলেন এদিন। রাজ্যসভায় খান বলেন, কৃষক আত্মহত্যায় দেশের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তিনি বলেন, তিন মাসে ৭৬৬ জন কৃষকের মৃত্যু হয়েছে, বিধানসভায় এই তথ্য জানিয়েছে রাজ্য সরকার।

ফৌজিয়া খান আরও বলেন, মৃত কৃষকদের মধ্যে ৬৭৬টি পরিবার সরকারি সাহায্য পেয়েছে। পাশাপাশি ২০০টি পরিবার সাহায্য থেকে বঞ্চিত হয়েছে বলে তিনি জানান। খান বলেন, চলতি বছর ভারী বৃষ্টি এবং বন্যার কারণে ৩১,৬২৮ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করা হলেও, বাস্তবতা ভিন্ন।

ওই সাংসদ বলেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান লোকসভায় বলেছেন, মহারাষ্ট্রের তরফে অতিরিক্ত সাহায্যের জন্য কোনও প্রস্তাব পায়নি মন্ত্রক। চৌহানের প্রতিক্রিয়া জানান ফৌজিয়া। তিনি বলেন, স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডের (SDRF) আওতায় কৃষকদের জন্য ৪,১৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে কেন্দ্রের তরফে দেওয়া হয়েছিল ৩,১৮০ কোটি টাকা। ১,১৩,৪৫৫ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ৮২ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে জানান তিনি। এনসিপি-এসসিপি সাংসদ বলেন, রাজ্যের কৃষিমন্ত্রী দত্তাত্রয় ভার্নে বলেছেন, ১৯টি জেলার ১৪.৩৬ লক্ষ হেক্টর জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কেন্দ্রের কাছে পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয়েছে মাত্র ১,১০,৩০৯ হেক্টর জমির কথা। খান বলেন, ‘কোথায় ১৪ লক্ষ, আর কোথায় এক লক্ষ? এটা অন্যায্য এবং কৃষকদের সঙ্গে তামাশা।’

Post Views: 148

Continue Reading

Previous: ৬ রাজ্যে এসআইআর-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, বাদ পশ্চিমবঙ্গ
Next: বাংলাদেশে সাধারণ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, ঘোষণা কমিশনের

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.