Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চার সন্তানকে নিয়ে ট্রেনে কাটা পড়লেন বাবা

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চার সন্তানকে নিয়ে ট্রেনে কাটা পড়লেন বাবা

Online Desk জুন 11, 2025
20250611_170305.jpg

ওঙ্কার ডেস্ক: চার সন্তানকে জোর করে ধরে নিয়ে ট্রেনের সামনে গিয়ে আত্মঘাতী হলেন বাবা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত ওই ব্যক্তির নাম মনোজ মাহাতো। তাঁর যে চার সন্তানের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের বয়স তিন থেকে নয় বছরের মধ্যে। বিহারের বাসিন্দা ছিলেন মনোজ। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চার সন্তানকে নিয়ে বেরিয়ে ছিলেন বাড়ি থেকে। পথে সন্তানদের চিপস এবং ঠান্ডা পানীয় কিনে দেন। কিন্তু রাগ ও মানসিক ভাবে এতটাই অস্বাভাবিক অবস্থায় ছিলেন, যে চার সন্তানকে নিয়ে চরম সিদ্ধান্ত নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ফরিদাবাদে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি তার চার সন্তানকে রেল লাইনের উপর শক্ত করে ধরে রেখেছিলেন। সেই সময় একটি এক্সপ্রেস ট্রেন এসে পাঁচ জনকে পিষে দিয়ে চলে যায়।

সূত্রের খবর, মনোজের স্ত্রী তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ঝগড়ার পর, মনোজ চার ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বলে যায় যে – পবন (১০), কারু (৯), মুরলি (৫) এবং ছোটু (৩) – চার জনকে একটি পার্কে নিয়ে যাচ্ছে। কিন্তু পার্কে নিয়ে যাওয়ার পরিবর্তে, তাদেরকে রেললাইনে নিয়ে যায় মনোজ। প্রায় এক ঘন্টা ধরে লাইনের কাছে একটি ফ্লাইওভারের নীচে অপেক্ষা করে তারা। অভিযোগ, ট্রেন আসার পর, মনোজ মাহাতো চার ছেলেকে শক্ত করে ধরে ট্র্যাকের উপর দাঁড়িয়ে ছিলেন। চার সন্তান আতঙ্কিত হয়ে চিৎকার করলেও তাদের ছাড়েনি মনোজ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২.৫৫ নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর রেললাইন থেকে দেহগুলি সরিয়ে দেয় পুলিশ।

Post Views: 97

Continue Reading

Previous: স্কুল চলাকালীন বিল্ডিং এর একাংশ ভেঙে গুরুতর জখম দুই ছাত্রী
Next: মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ৬২৯ তম বর্ষের মাহেশের স্নানযাত্রা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.