Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পঙ্গু ভারতীয় ফুটবলকে রক্ষা করুন ! ফিফাকে অনুরোধ সুনীলদের

পঙ্গু ভারতীয় ফুটবলকে রক্ষা করুন ! ফিফাকে অনুরোধ সুনীলদের

Online Desk জানুয়ারি 3, 2026
FIFA.jpg

স্পোর্টস ডেস্ক : অনিশ্চিত ভারতীয় ফুটবল। ফেডারেশন আর ক্লাবদের চিঠি চালাচালিতে কবে ফুটবল হবে কেউ জানে না। এই অবস্থায় এগিয়ে এলেন ভারতীয় ফুটবলাররা। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দররা ভিডিও বার্তায়, ফিফাকে অনুরোধ করেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে।

গুরপ্রীত সিং সান্ধু একটি ভিডিয়ো পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। সেখানেই দেখা গেছে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্ঘান, প্রীতম কোটাল, রাহুল ভেকে, অমরিন্দর সিংদের মতো চেনা মুখদের। জানুয়ারির শুরুতে সব ফুটবলারদের একটাই স্বর। তাঁরা ভিডিয়োতে জানিয়েছেন, “এটাই আমাদের শেষ চেষ্টা। আমরা ফিফাকে বলছি, দয়া করে বিষয়টাতে হস্তক্ষেপ করুন। ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য যা করার দরকার করুন। আশা করি আমাদের আবেদন ঠিক জায়গায় যাবে। এই আবেদন কোনো রাজনৈতিক নয়,আমাদের সঙ্গে কারোর বিরোধও নেই। কিন্তু আমরা অপারগ। সত্যিটা হল আমরা মানবিক, অর্থনৈতিক ও ক্রীড়াক্ষেত্রে সংকটের মুখোমুখি। আমাদের যত তাড়াতাড়ি এই অবস্থা থেকে উদ্ধার করুন। জানতে চাই ভবিষ্যতে কী অপেক্ষা করে আছে। আমরা শুধু ফুটবল খেলতে চাই। প্লিজ সাহায্য করুন।পঙ্গু হয়ে গেছে ভারতের ফুটবল বাঁচান।”

এছাড়া সুনীল ছেত্রী ফিফাকে চিঠিতে লেখেন , “জানুয়ারি এসে গেল। ইন্ডিয়ান সুপার লিগ চলার কথা। কিন্তু তার বদলে আমাদের ভয়ে ভয়ে দিন কাটছে। প্লেয়ার, স্টাফ, কর্তৃপক্ষ, ফ্যানরা স্বচ্ছতা চাইছে। আমরা সুনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়।“

বাকি ফুটবলারদের সংগঠনও ফিফাকে দেওয়া চিঠিতে লেখেন, “আমরা একটা অনুরোধ করতে চাই। ভারতীয় ফুটবলের গভর্নিং বডি নিজেদের দায়িত্ব পালন করতে পারছে না। ভারতীয় ফুটবল ক্রমশ অসাড় হয়ে পড়ছে। এটা আমাদের শেষ প্রচেষ্টা। তাই আমরা ফিফার হস্তক্ষেপে চাইছে। যাতে ভারতীয় ফুটবল বেঁচে যায়। আশা করছি আমাদের এই বার্তা জুরিখে পৌঁছবে। এটা কোনও রাজনৈতিক বার্তা নয়। আমরা এটা করতে বাধ্য হয়েছি। হয়ত এটা শুনতে অবাক লাগবে, তবে আমরা একটা অসম্ভব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের এই জায়গা থেকে রক্ষা করতে হবে। আমরা শুধু ফুটবল খেলতে চাই। আমাদের এটা করতে সাহায্য করো।“

ফেডারেশন ১৩টি আইএসএল ক্লাবকে চিঠি পাঠিয়ে প্রস্তাব দিয়েছিল। প্রত্যুত্তরে লিগে অংশগ্রহণের বিষয়ে সম্মতি জানানোর বদলে একগুচ্ছ শর্ত চাপিয়ে দিয়েছে ক্লাবজোট। ক্লাবজোটের মূল দাবি মূলত আর্থিক নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে। ক্লাবগুলির অভিযোগ, সংক্ষিপ্ত মরসুমে আয়ের কোনও স্থায়ী মডেল নেই। জটিলতা বেড়েছে অংশগ্রহণ ফি বা পার্টিসিপেশন ফি নিয়েও। অথচ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক লিগ আয়োজনের বিষয়ে আশাবাদী। আগামী সোমবার সুপ্রিম কোর্ট খোলার পর সলিসিটর জেনারেল তুষার মেহতা দেশের সর্বোচ্চ লিগ আয়োজন নিয়ে প্রচেষ্টা সংক্রান্ত পরিস্থিতি পেশ করবে।

Post Views: 152

Continue Reading

Previous: ইরানে খোমেইনি বিরোধী বিক্ষোভে মৃত বেড়ে ১০, কোনও লক্ষ্মণ নেই অশান্তি থামার
Next: অভিমন্যুর অধিনায়কোচিত শতরান, বিজয় হাজারে ট্রফিতে অসমকে হারাল বাংলা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.