Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শেষ অষ্টম রাউন্ড গণনা,দুই কেন্দ্রেই এগিয়ে বিজেপি! গেরুয়া ঝড় সময়ের অপেক্ষা?

শেষ অষ্টম রাউন্ড গণনা,দুই কেন্দ্রেই এগিয়ে বিজেপি! গেরুয়া ঝড় সময়ের অপেক্ষা?

Online Desk অক্টোবর 9, 2026
New-Project-5.webp

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম ও রেজিনগর: কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা। কমিশনের বৈধ পাস ছাড়া গণনাকেন্দ্রে কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পোস্টাল ব্যালট গোনা শুরু হতেই দুই কেন্দ্রেই ছবিটা স্পষ্ট হতে শুরু করেছে। প্রাথমিক ট্রেন্ডে দুই জায়গাতেই অনেকটা এগিয়ে গিয়েছেন বিজেপির দুই প্রার্থী – নন্দীগ্রামের হাসিরানি রথ এবং রেজিনগরের শাখারভ সরকার।

সূত্রের খবর, নন্দীগ্রামে অষ্টম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী হাসিরানি রথ এগিয়ে ৬৯৪৯৮ ভোটে। অন্যদিকে রেজিনগরেও জোড় টক্কর দিচ্ছে বিজেপি প্রার্থী শাখারভ সরকার। রেজিনগরে পঞ্চম রাউন্ড গণনার পর বিজেপির শাখারভ সরকার ২৩,১৮৯ ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে দ্বিতীয় স্থানে হুমায়ুনের দল এজেইউপি, তৃতীয় স্থানে কংগ্রেস, চতুর্থ মমতা তৃণমূল, পঞ্চম সিপিএম, ষষ্ঠ স্থানে গণতান্ত্রিক তৃণমূল।

অন্যদিকে রেজিনগরে যখন জয়ের খুব কাছে বিজেপি, তখনই ছাপ্পা দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। রেজিনগর উপনির্বাচনে বুথে বুথে ঢুকে ছাপ্পা ভোট দিয়েছেন খোদ বিজেপি প্রার্থী শাখারভ সরকার! এমনটাই অভিযোগ তুলেছে কংগ্রেস। নির্বাচন বাতিল করার পাশাপাশি শুক্রবারের নির্ধারিত ভোটগণনাও অবিলম্বে স্থগিত রাখার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তারা। বিজেপি প্রার্থী যদিও অভিযোগ উড়িয়ে জানিয়েছেন, ইভিএমে প্রযুক্তিগত ত্রুটি হয়েছে শুনে তিনি সেখানে গিয়েছিলেন। অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।

Continue Reading

Previous: গন্ধরাজ ফুলের গাছের কাটিং থেকে সহজে চারা তৈরি, পরিচর্যা ও প্রচুর ফুল পাওয়ার উপায়
Next: অসমের ড্যান্সারের দেহ উদ্ধার অন্ধ্রপ্রদেশে, পরিবারকে শেষ মেসেজ, ‘আমাকে ঘিরে ধরেছে অনেক পুরুষ’

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.