Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ঢাকার উত্তরায় আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৬ জনের

ঢাকার উত্তরায় আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৬ জনের

Online Desk জানুয়ারি 16, 2026
fire-dhaka.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় একটি আবাসনে। ছয়তলা ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ছয় জনের। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ আগুন লাগে বলে দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে।

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, সকালে অগ্নিকাণ্ডের পর প্রথমে তিন জনের মৃত্যু হয়েছিল বলে জানায় দমকল বাহিনী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী জানিয়েছেন, নিহত ছয় জনের মধ্যে দুজন মহিলা, এক জন পুরুষ ও একটি শিশু রয়েছে। মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

বাংলাদেশের দমকল বাহিনীর জনসংযোগ আধিকারিক তালহা বিন জসিম শুক্রবার সংবাদ মাধ্যমকে বলেন, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাড়িটিতে অগ্নিকাণ্ডের খবর পাই আমরা। দোতলায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে তিন জনের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ১৩ জন। তাঁদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জন প্রাণ হারান। তিনি আরও বলেন, ঘরে প্রচুর আসবাব থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর ঢাকা জোন–৩–এর উপসহকারী পরিচালক মহম্মদ আবদুল মান্নান বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। দোতলায় আগুন লাগলেও তা তিনতলা পর্যন্ত ছড়িয়ে যায়। সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ১০টা নাগাদ পুরোপুরি আগুন নিভেছে বলে ওই আধিকারিক জানান।

Post Views: 81

Continue Reading

Previous: বাংলাদেশে নির্বাচনের আগে জামায়াত-নেতৃত্বাধীন জোটে আসন সমঝোতা, অনিশ্চয়তায় ইসলামি আন্দোলন
Next: বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা প্রয়াত

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.