Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বন্যা কবলিত ঘাটালে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা মমতার

বন্যা কবলিত ঘাটালে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা মমতার

Online Desk আগস্ট 5, 2025
ghatal.jpg

ওঙ্কার ডেস্ক: বন্যাকবলিত ঘাটাল পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কেন প্রতি বছর বর্ষার সময় প্লাবিত হয় ঘাটাল, এদিন সেই কথা বলতে গিয়ে মোদী সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র কিছু করেনি। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে এই প্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’ তবে কবে থেকে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে, সে বিষয়েও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্ষার পর থেকে কাজ শুরু হয়ে যাবে। এদিন তিনি আরও বলেন, ‘বাংলা নদীমাতৃক দেশ, নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ভেসে যায়। আর ডিভিসি, পাঞ্চেত, মাইথন থেকে জল ছাড়া হলে প্লাবিত হয় দক্ষিণবঙ্গ।’

মুখ্যমন্ত্রী এদিন বলেন ২০২৬ সালের পর কীভাবে ডিভিসির জল আটকানো যায়, তার প্ল্যান করব। তিনি বলেন, এজন্য আমাদের কয়েকটা ড্যাম তৈরি করতে হবে। কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টারপ্ল্যান কেন্দ্রীয় সরকারের প্রকল্প। কিন্তু মোদী সরকার তা করেনি। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে চলতি বছরের বাজেটেই শুধু ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্র নদী ভাঙন রোধে টাকা দেয় না বলেও এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ১০০ দিনের কাজের টাকাও রাজ্যকে দিতে হয় বলে জানান মুখ্যমন্ত্রী।

Post Views: 173

Continue Reading

Previous: উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান, মৃত ৪, নিখোঁজ অর্ধ শতাধিক
Next: সোমবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে, সঙ্গে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি

সম্পর্কিত গল্প

cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
sonam-wang.jpg

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
dharmendra-pradhan.jpg

ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান

Online Desk জুলাই 25, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.