Skip to content
অক্টোবর 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আবাস, উজ্জ্বলা থেকে কিষাণ সম্মান নিধি, এক ছাদের তলায় একাধিক পরিষেবা, উখড়ায় ‘সেবা সেতু’

আবাস, উজ্জ্বলা থেকে কিষাণ সম্মান নিধি, এক ছাদের তলায় একাধিক পরিষেবা, উখড়ায় ‘সেবা সেতু’

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-44.webp

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ। শুক্রবার অন্ডাল ব্লকের উখড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উখড়া কমিউনিটি হলে আয়োজিত হয় মেগা ‘সেবা সেতু’ শিবির।

শুক্রবার সকাল থেকেই শিবিরে ভিড় জমাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে মহিলা, প্রবীণ নাগরিক এবং যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একেবারে হাতের কাছে সরকারি বিভিন্ন পরিষেবা ও প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ থাকায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

শিবিরে প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, কিষাণ সম্মান নিধি-সহ স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের বিষয়ে আবেদন গ্রহণ এবং সমস্যার সমাধানের ব্যবস্থা করা হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উপভোক্তারা নিজেদের নাম নথিভুক্ত করেন এবং বিভিন্ন পরিষেবার জন্য আবেদন জানান।

এক উপভোক্তার কথায়, সরকারি পরিষেবা পেতে আগে বারবার ব্লক অফিসে যেতে হতো। কিন্তু এই ধরনের শিবির বাড়ির কাছে হওয়ায় একই জায়গা থেকে একাধিক প্রকল্পের জন্য আবেদন করার সুযোগ মিলছে। এতে সময় ও খরচ—দুই-ই বাঁচছে।

আয়োজকদের দাবি, সাধারণ মানুষের কাছে সরকারি উন্নয়নমূলক পরিষেবা স্বচ্ছ এবং সহজভাবে পৌঁছে দেওয়াই এই শিবিরের মূল লক্ষ্য। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে দিনভর কার্যত জনজোয়ারের চেহারা নেয় উখড়ার ‘সেবা সেতু’ শিবির। ভিড় সামলানোর পাশাপাশি প্রবীণ নাগরিকদের পরিষেবা পেতে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও নজর রাখেন স্বেচ্ছাসেবকরা।

Continue Reading

Previous: অন্নপূর্ণা বিতর্কে তাণ্ডব! সেবা সেতু প্রকল্পে চেয়ার ভাঙচুরের অভিযোগ! জেলায় জেলায় ক্ষোভ মহিলাদের
Next: সাম্বা আবেগ থাকলেও ঐতিহাসিক ম্যাচে টিকিট বিক্রি তলানিতে

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-10-02-at-5.53.51-PM.jpeg

সাম্বা আবেগ থাকলেও ঐতিহাসিক ম্যাচে টিকিট বিক্রি তলানিতে

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-45.webp

অন্নপূর্ণা বিতর্কে তাণ্ডব! সেবা সেতু প্রকল্পে চেয়ার ভাঙচুরের অভিযোগ! জেলায় জেলায় ক্ষোভ মহিলাদের

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-46.webp

দুর্গাপুরে এবার অযোধ্যার রাম মন্দির, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে জেলার পুলিশ কমিশনারেট

Online Desk অক্টোবর 2, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-02-at-5.53.51-PM.jpeg

সাম্বা আবেগ থাকলেও ঐতিহাসিক ম্যাচে টিকিট বিক্রি তলানিতে

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-44.webp

আবাস, উজ্জ্বলা থেকে কিষাণ সম্মান নিধি, এক ছাদের তলায় একাধিক পরিষেবা, উখড়ায় ‘সেবা সেতু’

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-45.webp

অন্নপূর্ণা বিতর্কে তাণ্ডব! সেবা সেতু প্রকল্পে চেয়ার ভাঙচুরের অভিযোগ! জেলায় জেলায় ক্ষোভ মহিলাদের

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-46.webp

দুর্গাপুরে এবার অযোধ্যার রাম মন্দির, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে জেলার পুলিশ কমিশনারেট

Online Desk অক্টোবর 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.