Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • প্রসারণের পর সঙ্কোচন হতে হতে শেষ হবে আমাদের এই ব্রহ্মাণ্ড, গবেষণায় নয়া ইঙ্গিত

প্রসারণের পর সঙ্কোচন হতে হতে শেষ হবে আমাদের এই ব্রহ্মাণ্ড, গবেষণায় নয়া ইঙ্গিত

Online Desk জুলাই 8, 2025
galaxy1.jpg

ওঙ্কার ডেস্ক: মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে। এমনটাই দাবি করেন বিজ্ঞানীরা। তবে এবার একটি নতুন গবেষণায় দাবি করা হল, ব্রহ্মাণ্ডের এই প্রসারণ অনন্তকাল ধরে চলবে না। একটা সময় পর মহাবিশ্ব ধীরে ধীরে সঙ্কুচিত হতে থাকবে। আর তা হতে হতে একটি বিন্দুতে এসে শেষ হয়ে যাবে ব্রহ্মাণ্ড।

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়, চিনের সংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়-সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষকরা সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন, তাতে বলা হয়েছে, ব্রহ্মাণ্ডের বর্তমান বয়স ১.৩৮ হাজার কোটি বছর। বিজ্ঞানীদের দাবি, এর মোট আয়ু ৩.৩৩ হাজার কোটি বছর। অর্থাৎ বিজ্ঞানীদের দাবি অনুসারে ব্রহ্মাণ্ডের আর আয়ু আছে প্রায় দু’হাজার কোটি বছর। নতুন গবেষণায় বলা হয়েছে, বাকি থাকা এই দু হাজার কোটি বছরের মধ্যে মহাবিশ্বের সম্প্রসারণ ঘটবে আরও ৭০০ কোটি বছর। তার পরের বাকি ১.৩ হাজার কোটি বছর ধরে চলবে মহাবিশ্বের সঙ্কোচন। আর এই সঙ্কোচন গিয়ে শেষ হবে একটি বিন্দুতে।

তবে গবেষকরা এই নয়া তথ্য দেওয়ার পাশাপাশি দাবি করেছেন, তাঁদের এই তত্ত্ব ভুলও হতে পারে। কারণ পর্যাপ্ত তথ্য এখনও তাঁরা পাননি। তাই বহু ক্ষেত্রে কল্পনা করে নেওয়া হয়েছে ব্রহ্মাণ্ডের পরিণতি বিষয়ে। সম্পূর্ণ নিশ্চিত হতে এ বিষয়ে আরও গবেষণা এবং পর্যবেক্ষণ প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা। তবে যে বিজ্ঞানীরা দাবি করেছেন, অনন্তকাল ধরে ব্রহ্মাণ্ড প্রসারিত হবে, তাঁদের দাবিও সত্য প্রমাণিত হতে পারে বলেও মত এই গবেষকদের।

Post Views: 194

Continue Reading

Previous: ট্রাম্পের নয়া শুল্ক নীতির জেরে অতিরিক্ত শুল্ক বাড়ালো জাপান মালেশিয়ায়; বাংলাদেশে কমলো শুল্কের হার, ভারতের জন্য কী আশার আলো?
Next: শান্তিপুরে মৃত মহিলার বাড়িতে মহিলা কমিশন

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.