Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে চলন্ত অ্যাম্বুলেন্সের ভিতর রোগীকে ধর্ষণ, গ্রেফতার ২

বিহারে চলন্ত অ্যাম্বুলেন্সের ভিতর রোগীকে ধর্ষণ, গ্রেফতার ২

Online Desk জুলাই 26, 2025
rape-d.jpg

ওঙ্কার ডেস্ক: চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যে এক রোগীকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায়। ঘটনার তদন্তে নেমে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ১৯ বছর বয়সী তরুণী পুলিশের হোম গার্ড নিয়োগের শারীরিক পরীক্ষার সময় অজ্ঞান হয়ে পড়েছিলেন। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই যাত্রাপথেই অ্যাম্বুলেন্সের মধ্যে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা গয়া জেলার ইমামগঞ্জ থানা এলাকার বাসিন্দা। বোধগয়াতে বিহার মিলিটারি পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের ক্যাম্পাসে হোম গার্ড নিয়োগের জন্য শারীরিক পরীক্ষার সময় অজ্ঞান হয়ে পড়েন তিনি। হাসপাতালে জ্ঞান ফেরার পর তিনি অভিযোগ করেন, অ্যাম্বুলেন্সের কর্মীরা তাঁকে ধর্ষণ করেছে বলে। নির্যাতিতার পেট এবং গোপনাঙ্গে তীব্র ব্যথার কথাও জানান তিনি। অভিযোগে তিনি বলেন, অজ্ঞান অবস্থায় থাকার সময় অ্যাম্বুলেন্সের ভেতরে যা ঘটেছে তা তিনি আংশিকভাবে বুঝতে পেরেছেন।

নির্যাতিতার অভিযোগ, ‘আমি অজ্ঞান থাকা অবস্থায় অ্যাম্বুলেন্সের মধ্যে তিন থেকে চার জন লোক আমাকে ধর্ষণ করে।’ ঘটনার তদন্তে নেমে পুলিশ নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে। ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য, একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। পাশাপাশি প্রমাণ সংগ্রহের জন্যও একটি ফরেনসিক দল মোতায়েন করা হয়েছে। এফআইআর দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাম্বুলেন্সের চালক এবং টেকনিশিয়ান-সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Post Views: 94

Continue Reading

Previous: থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৩২
Next: বাঙালি নির্যাতন: আন্তর্জাতিক রিপোর্টের প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ মমতার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.