Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৩২

Online Desk জুলাই 26, 2025
WhatsApp-Image-2025-07-26-at-1.41.44-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হল ৩২। দুই দেশের মধ্যে সংঘর্ষ শনিবার তৃতীয় দিনে পড়েছে। সংঘাতের ফলে কয়েক হাজার মানুষ বর্তমানে ঘর ছাড়া। দুই দেশের মধ্যে সংঘাতের আবহে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার রাতে নিউইয়র্কে একটি রুদ্ধদ্বার জরুরি বৈঠক করেছে। ইতিমধ্যে উভয় দেশকে শত্রুতা বন্ধের আহ্বান জানানোর পাশাপশি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া।

নিরাপত্তা পরিষদ কোনও বিবৃতি জারি না করলেও এক জন কূটনীতিক জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য প্রত্যেকেই উভয় পক্ষকে উত্তেজনা কমাতে, সংযম প্রদর্শন করতে এবং শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসা করার জন্য আহ্বান জানিয়েছে। কম্বোডিয়ার রাষ্ট্রসঙ্ঘের রাষ্ট্রদূত ছিয়া কেও সাংবাদিকদের বলেন, তাঁর দেশ ‘নিঃশর্তভাবে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়েছে এবং আমরা সংঘাতের শান্তিপূর্ণ সমাধানেরও আহ্বান জানাচ্ছি।’

কম্বোডিয়া থাইল্যান্ড আক্রমণ করেছে বলে যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে তিনি বলেন, বিমান বাহিনী নেই এমন একটি ছোট দেশ কীভাবে তার তিনগুণ বড় সেনাবাহিনী রয়েছে এমন একটি বৃহত্তর দেশকে আক্রমণ করতে পারে? তিনি বলেন, ‘আমরা তা করি না।’ কেও বলেন, নিরাপত্তা পরিষদ উভয় পক্ষকে ‘সর্বোচ্চ সংযম এবং কূটনৈতিক সমাধানের’ আহ্বান জানিয়েছে, যা কম্বোডিয়াও দাবি করছে। যদিও রাষ্ট্রসঙ্ঘের থাইল্যান্ডের রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই সভা ছাড়েন। শুক্রবার থাই স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৫৮,০০০ এরও বেশি মানুষ ঘর ছেড়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে কম্বোডিয়ার তরফে জানানো হয়েছে, ২৩,০০০ এরও বেশি মানুষকে সীমান্তের কাছাকাছি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Post Views: 118

Continue Reading

Previous: সাংবাদিকদের জন্য পেনশন বাড়াল বিহার সরকার; বিধানসভা ভোটের আগে ঘোষণা নীতীশ কুমারের
Next: বিহারে চলন্ত অ্যাম্বুলেন্সের ভিতর রোগীকে ধর্ষণ, গ্রেফতার ২

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.