Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সাংবাদিকদের জন্য পেনশন বাড়াল বিহার সরকার; বিধানসভা ভোটের আগে ঘোষণা নীতীশ কুমারের

সাংবাদিকদের জন্য পেনশন বাড়াল বিহার সরকার; বিধানসভা ভোটের আগে ঘোষণা নীতীশ কুমারের

Online Desk জুলাই 26, 2025
25_07_2025-nitish_kumar__25_july_2.webp

ওঙ্কার ডেস্ক: আগামী নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে ভোট-রাজনীতির ময়দানে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একের পর এক প্রকল্প ঘোষণা করছেন তিনি। এবার তাঁর নজর পড়ল রাজ্যের সাংবাদিক সমাজের দিকে। শনিবার সকালে এক্স-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিহারের সাংবাদিকদের মাসিক পেনশন ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হচ্ছে। আগামী মাস থেকেই এই নতুন হারে পেনশন কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। কয়েক বছর আগে বিহারে সাংবাদিকদের জন্য পেনশন চালু করেছিলেন নীতীশ কুমার নিজেই।

তবে শুধু জীবিত সাংবাদিকরাই নন, প্রয়াত সাংবাদিকদের পরিবারকেও আর্থিক নিরাপত্তার আওতায় আনতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন ঘোষণা অনুযায়ী, প্রয়াত সাংবাদিকদের স্বামী, স্ত্রী অথবা অবিবাহিত ও বেকার সন্তানরা এখন থেকে মাসে ১০ হাজার টাকা করে ফ্যামিলি পেনশন পাবেন। বর্তমানে সেই অঙ্ক ছিল মাত্র ৩ হাজার টাকা।মুখ্যমন্ত্রী এক্স পোস্টে লেখেন, “সাংবাদিকদের কল্যাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাঁদের সামাজিক ও আর্থিক সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। সেই ভাবনাতেই এই সিদ্ধান্ত।”

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই সংক্রান্ত সরকারি নথিপত্রে মুখ্যমন্ত্রীর সম্মতি দিয়ে দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই নির্দেশিকা প্রকাশ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
শুধু সাংবাদিক নয়, সব স্তরের মানুষের জন্যই একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছেন নীতীশ কুমার। কয়েকদিন আগেই তিনি ঘোষণা করেন, বিহারে প্রত্যেক গ্রাহক প্রথম ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ নিখরচা পাবেন। একইসঙ্গে মহিলাদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের কোটা বাড়ানো হয়েছে। চলছে রাজ্যজুড়ে মেগা নিয়োগ প্রক্রিয়া। কৃষকদের জন্যও বড় অঙ্কের পেনশন প্রকল্প আনতে চলেছেন মুখ্যমন্ত্রী, এমন ইঙ্গিত দিয়েছে প্রশাসনিক মহল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নীতীশ কুমার এইসব ঘোষণার মাধ্যমে নির্বাচনের আগেই ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। বিরোধীরা যদিও একে ‘ভোটের আগে দান খয়রাতি’র রাজনীতি বলেই কটাক্ষ করছেন। তবে এতসব সুবিধা ও প্রতিশ্রুতি যে নির্বাচনী জমিকে গরম করে তুলেছে, তা বলাই বাহুল্য।

Post Views: 107

Continue Reading

Previous: সতর্কতা স্বত্ত্বেও কান দেননি, স্কুল ভেঙে পড়ার সময় ‘পোহা’ খেতে ব্যস্ত শিক্ষক
Next: থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৩২

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.