Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • গোয়ার মাঠে গোয়াকে হারানো বড়ো চ্যালেঞ্জ, কাপ জয়ের লক্ষ্য অস্কারহীন লাল হলুদ

গোয়ার মাঠে গোয়াকে হারানো বড়ো চ্যালেঞ্জ, কাপ জয়ের লক্ষ্য অস্কারহীন লাল হলুদ

Online Desk ডিসেম্বর 6, 2025
E.jpg

স্পোর্টস রিপোর্টার : রবিবার সুপার কাপ ফাইনাল গোয়ার ফরতোদ্রা স্টেডিয়ামে। ইস্টবেঙ্গলের কাছে বড় লড়াই গোয়ার মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে খেলা। একইসঙ্গে কার্ড সমস্যায় কোচ অস্কার ব্রুজো ডাগআউটে থাকতে পারবেন না। কোচিং করবেন বিনো জর্জ। সুপার কাপ ইতিহাসে ইস্টবেঙ্গল ২০১৭ আর ২০২৪ সালে ফাইনালে খেলেছে ২০২৪ সালে তারা চ্যাম্পিয়ন হয়। আর গোয়া ২ বার ফাইনাল খেলে ২ বারই চ্যাম্পিয়ন হয়। এদিন সল ক্রেসপো বললেন,এই টুর্নামেন্টের গুরুত্ব কতটা, তা আমরা খুব ভাল করে জানি। তাই আমাদের ড্রেসিংরুমে সবাই ফাইনালে খেলার জন্য রোমাঞ্চিত। ক্লাবের পক্ষে এই খেতাব জয় খুবই গুরুত্বপূর্ণ। গত ম্যাচে আমরা ভাল পারফরম্যান্স দেখিয়েছি। এই ম্যাচের জন্যও ভাল প্রস্তুতি নিয়েছি। কাল ধারাবাহিকতা বজায় রাখতে চাই ও ট্রফি জিততে চাই”।

কোচ বিনো জর্জ বলেন, “ডুরান্ড কাপে সেমিফাইনালে হারি, আইএফএ শিল্ডেও ফাইনালে উঠে হেরে যাই। এ বছর এই নিয়ে তৃতীয় ফাইনাল আমাদের। প্রতিপক্ষ এফসি গোয়া খুবই ভাল দল। তবে আমরা এখানে লড়াই করে কাপ জিততেই এসেছি। এই লড়াইয়ের জন্য আমরা ভাল প্রস্তুতি নিয়েছি। প্রতিপক্ষকে নিয়েও আমরা যথেষ্ট হোমওয়ার্ক করেছি। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই খেলব”।

এদিকে দলের গুরুত্বপূর্ণ সদস্য সেমিফাইনালে গোলদাতা রশিদ বলেন, ‘মরশুমে দ্বিতীয় ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে। আমি শুরুতেই গোল করে দলকে সাহায্য করতে পেরে খুশি। ব্যক্তিগত সাফল্য আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা প্রত্যেক ম্যাচে উন্নতি করছি। পেনাল্টিতে আইএফএ শিল্ড ফাইনালে হার দুঃখজনক ছিল। তবে আমরা সুপার কাপ জেতার বিষয়ে আশাবাদী। আশা করছি আমরা মোটিভেশন ফাইনাল পর্যন্ত ধরে রাখতে পারব। প্রায় এক মাস আগে আমরা শেষ ম্যাচ খেলেছি। তাই সেমিফাইনালে প্রথমদিকে একটু সমস্যা হয়েছিল। কিন্তু ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছন্দ ফিরে পেয়েছি। আশা করছি আমরা ফাইনালের বাধা পেরোতে পারব এবং গোয়া ও কলকাতায় সেলিব্রেট করতে পারব।’

Post Views: 110

Continue Reading

Previous: শেখ হাসিনা কত দিন থাকবেন ভারতে? উত্তর দিলেন এস জয়শঙ্কর
Next: যশস্বীর সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল ভারত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.