Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আজব কায়দায় সোনার গয়না চুরি দিল্লির এমসে, গ্রেফতার এক মহিলা

আজব কায়দায় সোনার গয়না চুরি দিল্লির এমসে, গ্রেফতার এক মহিলা

Online Desk এপ্রিল 4, 2025
AIIMS.jpg

ওঙ্কার ডেস্ক : এবার নতুন কায়দায় চুরির অভিযোগ। অভিযোগ উঠেছে দিল্লির এমসে এক মহিলা চিকিৎসকের হোস্টেলে ডাক্তার সেজে সোনার অলঙ্কার এবং নগদ টাকা চুরি করেছে এক মহিলা। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে ।
পুলিশ সুত্রে জানা গেছে, মহিলাটির বয়স ৪৩ বছর। সোনার গয়না দেখলে ওই মহিলা নিজেকে সামলাতে পারেন না। এর আগেও বেশ কয়েকবার তার সোনার গয়না চুরির কথা জানা গেছে।
অভিযুক্ত মহিলা মেডিকেল ল্যাব টেকনোলজি থেকে ডিপ্লোমা করেছেন। এর সঙ্গে বিজ্ঞানে ও স্নাতক। কিন্তু অর্থের অভাবে কখনোই পছন্দ মতন গয়না তিনি কিনতে পারেননি। সেই থেকেই তার মধ্যে চুরির প্রবৃত্তি দেখা যায়। গত ২৭ শে মার্চ এমসের ওই হোস্টেলের ঘর থেকে সোনার অলংকার ও নগদ টাকা চুরি যায়। সোনার অলংকার এর মধ্যে ছিল দুটি সোনার হার, একটি সোনার আংটি , একজোড়া সোনার কানের দুল, একটি সোনার ব্রেসলেট। এটা ছাড়াও নগদ সাড়ে চার হাজার টাকা চুরি যায় ওই মহিলা চিকিৎসকের ঘর থেকে ।
পুলিশ চুরির ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। হোস্টেল ও হাসপাতাল চত্বর মিলিয়ে প্রায় ১০০ টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখে পুলিশ। সিসিটিভি ফুটেছে একজন সন্দেহজন মহিলাকে দেখা যায়। যার পরনে ছিল ডাক্তারি অ্যাপ্রন। চিকিৎসকরা যখন ডিউটিতে চলে যান তখন তাকে বেশ কয়েকটি হোস্টেলের ঘরের দরজা খোলার চেষ্টা করতে দেখা যায়। সূত্রের খবর, মহিলাটি একটি স্কুটারে করে এসেছিল হাসপাতালে। স্কুটারের নাম্বার ট্র্যাক করে দেখা যায় ঠিকানাটি গাজিয়াবাদে। সেখান থেকেই অভিযুক্ত মহিলাটিকে গ্রেফতার করে পুলিশ।
জেরার মুখে ওই মহিলা চুরির কথা স্বীকার করেছে। পুলিশকে জানায় গয়না কেনার সামর্থ্য নেই বলেই চুরির পথ বেছে নিয়েছে। সেই কারণেই তার এমসে আসা। চিকিৎসকের হোস্টেলে গিয়ে দেখেন তারা কেউই ডিউটিতে যাবার সময় ঘরের দরজা দিয়ে বেরোয় না। সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে চুরি করেছে ওই মহিলা এমনটাই জানিয়েছি পুলিশকে।

Post Views: 67

Continue Reading

Previous: ওয়াকফ বিল নিয়ে বিরোধিতার নেপথ্যে আসল কারণ কি?
Next: প্রেম এরে কয়, প্রেমিকার আবদারে ভ্রাম্যমাণ খাট বানিয়ে শ্রীঘরে প্রেমিক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.