Skip to content
অক্টোবর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ওঙ্কার ডেস্ক: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের বিরুদ্ধে উত্তাল ইতালি। দেশের একাধিক শহরে বিক্ষোভ ঘিরে অশান্তি ছড়িয়েছে ইতিমধ্যে। কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, কোথাও দোকানপাটে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সোমবার, ১৯ অক্টোবর, ইটালিতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে রোমের ভারতীয় দূতাবাস।

সমাজমাধ্যমে প্রকাশিত নির্দেশিকায় দূতাবাস জানিয়েছে, গত সপ্তাহ থেকেই ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ ও পথসভা চলছে। এই পরিস্থিতিতে ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। বিক্ষোভের জায়গা এবং জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, স্থানীয় সংবাদ ও পরিস্থিতির নিয়মিত খোঁজ রাখতেও বলা হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে দূতাবাস। রোমের ভারতীয় দূতাবাসে যোগাযোগের নম্বর +৩৯ ৩৩১ ৬১৪ ২০৮৫। মিলানের কনস্যুলেট জেনারেল অফিসের নম্বর +৩৯ ৩৮৮১৬৪৭৫২৭।

রবিবার ইতালির একাধিক শহরে বিক্ষোভ শুরু হয়। প্রথম দিকে কিছু জায়গায় আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও মিলানে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীদের একাংশ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিভিন্ন দোকানে লুটপাট চালানোর পাশাপাশি সম্পত্তিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনায় কয়েক জন পুলিশকর্মী আহত হন। পরে আন্দোলনকারীদের মিছিল আটকে দেওয়া হয়। অশান্তির জেরে মিলানের অভিজাত কেনাকাটার এলাকা ভিয়া মন্টেনাপোলিওনে-তে উদ্বেগ ছড়ায়। সেখানকার শ্যানেল, টিফানি ও ডিওরের মতো বিলাসবহুল ব্র্যান্ডের দোকান থেকে পণ্য সরিয়ে নেওয়া হয়। ডেকাথলন, আর্কটেরিক্স এবং ভোডাফোনের মতো সংস্থার দোকানেও লুটপাটের খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতির আশঙ্কায় লেভিস ও আন্ডার আর্মরের মতো ব্র্যান্ড তাদের দোকানের কাচ কার্ডবোর্ড ও কাঠ দিয়ে ঢেকে দেয়।

Continue Reading

Previous: ‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক
Next: পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

সম্পর্কিত গল্প

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-12.webp

পুজো পরিদর্শনে রংপুর থেকে চট্টগ্রাম, মণ্ডপে মণ্ডপে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.