Skip to content
অক্টোবর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • অচেনা নম্বরের দিন শেষ! ফোনের ও প্রান্তে কে রয়েছেন, তার নাম ভেসে উঠবে মোবাইলের স্ক্রিনে, টেলিকম সংস্থাগুলিকে বাধ্যতামূলক ভাবে চালু করতে হবে ১ নভেম্বর থেকে

অচেনা নম্বরের দিন শেষ! ফোনের ও প্রান্তে কে রয়েছেন, তার নাম ভেসে উঠবে মোবাইলের স্ক্রিনে, টেলিকম সংস্থাগুলিকে বাধ্যতামূলক ভাবে চালু করতে হবে ১ নভেম্বর থেকে

Online Desk অক্টোবর 15, 2026
caller-id.jpg

ওঙ্কার ডেস্ক: অচেনা নম্বর থেকে ফোন এলে কে কল করছেন, তা আগেভাগে বোঝার সুযোগ থাকে না। এ বিষয়ে নয়া পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার। চলতি বছরের ১ নভেম্বর থেকে দেশে কলার আইডি ব্যবস্থা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর। এই ব্যবস্থার নাম ‘কলিং নেম প্রেজ়েন্টেশন’ বা CNAP। এই ব্যবস্থার মাধ্যমে ফোন আসার সময় কলারের নাম ও নম্বর দেখা যাবে।

নির্দেশ অনুযায়ী, ৪জি এবং পরবর্তী প্রজন্মের মোবাইল নেটওয়ার্কে থাকা গ্রাহকদের জন্য এই পরিষেবা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। ফলে ৪জি এবং ৫জি নেটওয়ার্ক সম্বলিত ফোনে কল এলে কলারের পরিচয় জানার সুযোগ থাকবে। তবে টুজি ও থ্রিজি নেটওয়ার্ক এবং ল্যান্ডলাইন পরিষেবায় এই ব্যবস্থা চালুর বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে। কীভাবে কাজ করবে CNAP? নতুন ব্যবস্থায় মোবাইলের স্ক্রিনে প্রথমে দেখা যাবে কলারের মোবাইল নম্বর। তার পরের অংশে থাকবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম। নম্বরটি ফোনের কন্ট্যাক্ট তালিকায় সেভ করা থাকলে সেখানে সংরক্ষিত নামই দেখানো হবে। নম্বরটি সেভ করা না থাকলে, টেলিকম সংস্থার কাছে সংরক্ষিত থাকা নাম দেখানো হবে। তবে বিদেশ থেকে আসা কলের ক্ষেত্রে স্ক্রিনে ‘International Call’ লেখা দেখা যাবে বলে নির্দেশে জানানো হয়েছে।

এই পরিষেবা চালু করতে প্রতিটি টেলিকম সংস্থাকে গ্রাহকদের নাম ও ফোন নম্বরের সংযোগ-সংক্রান্ত তথ্যভান্ডার তৈরি করতে হবে। সেটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে সংশ্লিষ্ট সংস্থার উপর। কোনও কল এলে যে সংস্থা ফোনটি গ্রহণ করছে, তারা ওই তথ্যভান্ডার থেকে কলারের নাম সংগ্রহ করে গ্রাহকের মোবাইলে দেখাবে। কলারের পরিচয় দেখানোর পাশাপাশি গ্রাহকদের গোপনীয়তা রক্ষার উপরেও জোর দিয়েছে টেলিযোগাযোগ দপ্তর। নির্দেশ অনুযায়ী, নিরাপত্তার বিষয়টি শুরু থেকেই নিশ্চিত করতে হবে। তবে যাঁরা ‘কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন’ বা CLIR পরিষেবা ব্যবহার করেন, তাঁদের নাম এই ব্যবস্থায় প্রকাশ করা হবে না।

Continue Reading

Previous: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুজো গাইড ম্যাপ ২০২৬ প্রকাশ, সাইবার সচেতনতায় ২৫টি বুথ
Next: উত্তর দিনাজপুরের চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো, থিম শিবাজির রাজ্যাভিষেক

সম্পর্কিত গল্প

CJP.jpg

ফের ককরোচদের বিক্ষোভ কর্মসূচির আগে কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের ! দু’ দিনের জন্য কনাট প্লেসে নিষেধাজ্ঞা জারি

Online Desk অক্টোবর 16, 2026
DH.jpg

১৬ অক্টোবর সিজেপি-র কর্মসূচি নিষিদ্ধ করার আবেদন দিল্লি পুলিশের ! সায় দিল না দিল্লি হাইকোর্ট

Online Desk অক্টোবর 15, 2026
Mukti-1.jpg

সুন্দরবনে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার স্বীকৃতি, আমেরিকায় সম্মানিত মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার

Online Desk অক্টোবর 15, 2026

You may have missed

CJP.jpg

ফের ককরোচদের বিক্ষোভ কর্মসূচির আগে কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের ! দু’ দিনের জন্য কনাট প্লেসে নিষেধাজ্ঞা জারি

Online Desk অক্টোবর 16, 2026
DH.jpg

১৬ অক্টোবর সিজেপি-র কর্মসূচি নিষিদ্ধ করার আবেদন দিল্লি পুলিশের ! সায় দিল না দিল্লি হাইকোর্ট

Online Desk অক্টোবর 15, 2026
ARNAB.jpg

২০২১ সাল থেকে নাবালিকা বিবাহ প্রতিরোধ সংশোধনী বিল বিশ বাঁও জলে, ভারতে এখন নাবালিকা বিধবার সংখ্যা প্রায় ২ লক্ষ

Online Desk অক্টোবর 15, 2026
Mukti-1.jpg

সুন্দরবনে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার স্বীকৃতি, আমেরিকায় সম্মানিত মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার

Online Desk অক্টোবর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.