স্পোর্টস রিপোর্টার : গুয়াহাটি টেস্টে ২০১ রানে অলআউট ভারত। টিম ইন্ডিয়া ফলোঅন বাঁচাতে না পারলেও, আবারও ব্যাট করার সিদ্ধান্ত সাউথ আফ্রিকার। ৬ উইকেট মার্কো জনসনের। দলের ৬৫ রানের মাথায় আউট হন রাহুল (২২)। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৬.১ ওভারে বিনা উইকেটে ৯ রান। আজ ওপেনিং জুটি ভাঙে ৬৫ রানে, ২১.৩ ওভারে। ৩২.২ ওভারে ৯৫ রানে পড়ে দ্বিতীয় উইকেট। এরপরই ধস নামে। ৪৩.৩ ওভারে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১২২। ভারত দুশো পার করতে পারল ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব অষ্টম উইকেট জুটিতে ৭২ রান যোগ করায়।
যশস্বী জয়সওয়াল করেন ৯৭ বলে সর্বাধিক ৫৮। ওয়াশিংটন সুন্দর আটে নেমে ৯২ বলে ৪৮ রান করেন। লোকেশ রাহুল ৬৩ বলে ২২, বি সাই সুদর্শন ৪০ বলে ১৫, ধ্রুব জুরেল ১১ বলে ০, অধিনায়ক ঋষভ পন্থ ৮ বলে ৭, রবীন্দ্র জাদেজা ১৮ বলে ৬, নীতীশ কুমার রেড্ডি ১৮ বলে ১০, কুলদীপ যাদব ১৩৪ বল খেলে ১৯, জসপ্রীত বুমরাহ ১৭ বলে ৫ রান করেন। ব্যাটারদের মধ্যে কুলদীপই সবচেয়ে বেশি বলের মোকাবিলা করেছেন। ৬ বলে ২ রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬ রান বিনা উইকেটে দক্ষিণ আফ্রিকার। লিড ৩১৪। চতুর্থ দিন ৪০০ লিড নিলেই চাপে পড়বে ভারত।
