Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • সম্পাদকীয়

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
CEC.jpg

টালমাটাল জ্ঞানেশ

মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। মঙ্গলবার ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। এই কর্মসূচি তাঁদের পূর্ব ঘোষিত ছিল। সেই মতো তাঁরা দিল্লির পথে নেমেছিলেন। কিন্তু তাঁদের এই উত্তাপকে এদিন কয়েকগুন বাড়িয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্য। যা হল- ‘নতুন ভোটারদের জন্য ফর্ম-৬ বদলে অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট’! অথচ গত ২৬ সেপ্টেম্বর জ্ঞানেশ কুমার বড়াই করে বলেছিলেন, ফর্ম ৬ আবেদনের সঙ্গে ভোটারদের যে ঘোষণাপত্র দিতে হয়েছে, তা বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। মুখ্য নির্বাচন কমিশনের দাবি দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এভাবে নস্যাৎ করে দেবন এটা বিরোধীদের জানা ছিল না। ফলে আগুনে ঘি পড়ার মতো জ্বলে উঠল দেশের সর্বোচ্চ ন্যায়াধীশে এই দাবি। দু দিন আগেই সুপ্রিম কোর্টের আরেক কর্মরত বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া মুখ খুলেছিলেন SIR নিয়ে। তিনি বলেছিলেন, ভোটার তালিকা থেকে যদি প্রকৃত প্রস্তাবেই গণহারে নাম বাদ পড়ে থাকে, তবে তা হবে ‘সংবিধানের হৃদয়ে আঘাত’। তাঁর ওই বক্তব্যের সারাংশতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসে তা এরকম- “কোনও কর্তৃপক্ষই এই কাজ করতে পারে না, কোনও আদালতই এমন কাজকে প্রশ্রয় দিতে পারে না।……ভারতীয় সংবিধানে নাগরিকদের দুটি শ্রেণির, যথাক্রমে ভোটাধিকার-সহ নাগরিক এবং ভোটাধিকার বিহীন নাগরিক, এমন বিধান দেয়নি।……সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ, যা সমতার অধিকার নিশ্চিত করে এবং ৩২৬ নম্বর অনুচ্ছেদ, যা সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বিধান দেয়, এর সরাসরি লঙ্ঘন।” বিচারপতি আরও বলেন, “একজন ভারতীয় নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এটি শরীর থেকে আত্মাকে উপড়ে ফেলার মতো কাজ।” এমন অবস্থায় নিজেকে বহাল রাখার জেদ ও শক্তি আর কতদিন বজায় রাখতে পারবেন জ্ঞানেশ কুমার এটি বড় প্রশ্ন।

Continue Reading

Previous: ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

সম্পর্কিত গল্প

Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.