Skip to content
অক্টোবর 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • দেশজুড়ে বিক্ষোভ জ্ঞানেশের বিরুদ্ধে, এই আবহে ছত্তীসগঢ় সফর স্থগিত করলেন মুখ্য নির্বাচন কমিশনার

দেশজুড়ে বিক্ষোভ জ্ঞানেশের বিরুদ্ধে, এই আবহে ছত্তীসগঢ় সফর স্থগিত করলেন মুখ্য নির্বাচন কমিশনার

Online Desk অক্টোবর 7, 2026
gyanesh.jpg

ওঙ্কার ডেস্ক: ভোট চুরির অভিযোগে তাঁকে ঘিরে সরগরম দেশের রাজনীতি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিদ্রোহের ঝাঁজ ক্রমশ বাড়ছে। এই আবহে দু’দিনের ছত্তীসগঢ় সফর স্থগিত করলেন তিনি। বিদ্রোহের কারণে তাঁর এই সিদ্ধান্ত কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

বুধবার নির্বাচন কমিশনের অন্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে ছত্তীসগঢ়ে যাওয়ার কথা ছিল জ্ঞানেশকুমারের। সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর থেকে জানানো হয়েছে, দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সফর ‘অনিবার্য কারণে’ স্থগিত রাখা হচ্ছে।

উল্লেখ্য, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিল্লিতে পথে নেমেছিল বিরোধী দলগুলির সাংসদরা। নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল এগোনোর চেষ্টা করলে পুলিশ তা আটকে দেয়। এরপর আচমকাই আকাশবাণী ভবন চত্বরে ঢুকে ধর্নায় বসেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বিরোধী দলগুলির প্রায় ৩০০ সাংসদ এই অভিযানে সামিল হন। জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এসআইআর এবং ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্য ছিল তাঁদের। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেননি। দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ শুরু হয় আকাশবাণী ভবনে রাহুলদের অবস্থান। প্রায় আট ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। রাহুল, প্রিয়াঙ্কা-সহ একাধিক ইন্ডিয়া জোটের সাংসদ একটি গাছের নীচে বসে থাকেন। সন্ধ্যা ৭টা ৫০ মিনিট নাগাদ পুলিশ তাঁদেরকে সরিয়ে দেয়। পরে বাসে করে উত্তর দিল্লির কিংসওয়ে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রাহুল গান্ধীকে রাত ১০টা ১০ মিনিট নাগাদ ছেড়ে দেওয়া হয়। তার আগে প্রিয়াঙ্কাকেও ছেড়ে দেওয়া হয়েছিল।

Continue Reading

Previous: এন্টালিতে অ্যাপ ক্যাবের ভিতর থেকে উদ্ধার চালকের রক্তাক্ত দেহ, মৃত্যু ঘিরে রহস্য
Next: ফের বাড়ল ডিজি সিদ্ধনাথ গুপ্তের মেয়াদ, ভোটের পর দ্বিতীয়বার এক্সটেনশন দিল কেন্দ্র

সম্পর্কিত গল্প

Derby.jpg

৯০ মিনিটেই শিল্ড চান হাবাস, বাগান কোচের মোটিভেশন ডুরান্ড কাপের লিগ ম্যাচ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T174427.406.webp

ভরদুপুরে স্কুল ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! নেপথ্যে কোন শত্রুতা? তদন্তে পুলিশ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T173937.711.webp

ফের শিরনামে দিল্লি, আবারো বাড়ি ভেঙে বিপত্তি! ধ্বংসাবশেষের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

Online Desk অক্টোবর 7, 2026

You may have missed

Derby.jpg

৯০ মিনিটেই শিল্ড চান হাবাস, বাগান কোচের মোটিভেশন ডুরান্ড কাপের লিগ ম্যাচ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T174427.406.webp

ভরদুপুরে স্কুল ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! নেপথ্যে কোন শত্রুতা? তদন্তে পুলিশ

Online Desk অক্টোবর 7, 2026
New-Project-2026-10-07T173937.711.webp

ফের শিরনামে দিল্লি, আবারো বাড়ি ভেঙে বিপত্তি! ধ্বংসাবশেষের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা

Online Desk অক্টোবর 7, 2026
Lavasa-CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.