Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের পক্ষেই রায়, H-1B ভিসায় ফি আরোপে নেই বাধা

ট্রাম্পের পক্ষেই রায়, H-1B ভিসায় ফি আরোপে নেই বাধা

Online Desk ডিসেম্বর 25, 2025
trump.jpg

ওঙ্কার ডেস্ক: ট্রাম্পের পক্ষেই রায় দিল মার্কিন আদালত। নতুন H-1B ভিসা আবেদনে এক লক্ষ মার্কিন ডলার ফি-তে আর বাধা রইল না ট্রাম্প প্রশাসনের। মার্কিন ফেডারেল বিচারক বেরিল হাওয়েল এই সিদ্ধান্ত কার্যকর করার অনুমতি দিলেন। তবে এর ফলে বিদেশি কর্মীর উপর নির্ভরশীল প্রযুক্তি সংস্থা ও নিয়োগকারীরা বড় ধাক্কা খেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিচারক হাওয়েল তাঁর রায়ে বলেন, অভিবাসন সংক্রান্ত এই ফি বৃদ্ধি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সাংবিধানিক ক্ষমতার মধ্যেই কাজ করেছেন। এই নীতির যৌক্তিকতা নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু আইনসঙ্গত সীমার মধ্যে থাকলে আদালতের পক্ষে সেই সিদ্ধান্ত বাতিল করার সুযোগ নেই।
সূত্রের খবর, এই মামলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আবেদন করেছিল ইউএস চেম্বার অব কমার্স। দাবি ছিল, এত বিপুল ফি H-1B ভিসাকে কার্যত অধরা করে তুলবে, বিশেষ করে ছোট ও মাঝারি সংস্থার জন্য। আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছে চেম্বার। ওঙ্কার ডেস্ক: ট্রাম্পের পক্ষেই রায় দিল মার্কিন আদালত। নতুন H-1B ভিসা আবেদনে এক লক্ষ মার্কিন ডলার ফি-তে আর বাধা রইল না ট্রাম্প প্রশাসনের। মার্কিন ফেডারেল বিচারক বেরিল হাওয়েল এই সিদ্ধান্ত কার্যকর করার অনুমতি দিলেন। তবে এর ফলে বিদেশি কর্মীর উপর নির্ভরশীল প্রযুক্তি সংস্থা ও নিয়োগকারীরা বড় ধাক্কা খেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিচারক হাওয়েল তাঁর রায়ে বলেন, অভিবাসন সংক্রান্ত এই ফি বৃদ্ধি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সাংবিধানিক ক্ষমতার মধ্যেই কাজ করেছেন। এই নীতির যৌক্তিকতা নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু আইনসঙ্গত সীমার মধ্যে থাকলে আদালতের পক্ষে সেই সিদ্ধান্ত বাতিল করার সুযোগ নেই।
সূত্রের খবর, এই মামলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আবেদন করেছিল ইউএস চেম্বার অব কমার্স। দাবি ছিল, এত বিপুল ফি H-1B ভিসাকে কার্যত অধরা করে তুলবে, বিশেষ করে ছোট ও মাঝারি সংস্থার জন্য। আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছে চেম্বার। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে।
এতদিন এই ভিসার সঙ্গে যুক্ত ফি সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যেই ছিল। নতুন ফি কার্যকর হলে তা বহু গুণ বেড়ে যাবে। প্রসঙ্গত, এর মধ্যেই H-1B ভিসা ব্যবস্থায় আরও বড় বদলের ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। দীর্ঘদিনের লটারি পদ্ধতি তুলে দিয়ে চালু করা হচ্ছে ‘ওয়েটেড সিলেকশন’ ব্যবস্থা, যেখানে বেশি দক্ষতা ও উচ্চ বেতনের আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।
তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে।
এতদিন এই ভিসার সঙ্গে যুক্ত ফি সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যেই ছিল। নতুন ফি কার্যকর হলে তা বহু গুণ বেড়ে যাবে। প্রসঙ্গত, এর মধ্যেই H-1B ভিসা ব্যবস্থায় আরও বড় বদলের ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। দীর্ঘদিনের লটারি পদ্ধতি তুলে দিয়ে চালু করা হচ্ছে ‘ওয়েটেড সিলেকশন’ ব্যবস্থা, যেখানে বেশি দক্ষতা ও উচ্চ বেতনের আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।

Post Views: 252

Continue Reading

Previous: ১৮ মাস কারান্দি থাকার পর মুক্তি পেয়ে বাংলাদেশ ছাড়েন তারেক, কেমন ছিল ১৭ বছর আগের সেই সব দিন
Next: আহমেদাবাদকে বেগ দিতে আসন বাড়বে ইডেনে , কাজ শুরু হচ্ছে কবে ?

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.