Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভিসা সমস্যা মিটলো হাবাসের, ডার্বিতে ডাগআউটে কি থাকবেন?

ভিসা সমস্যা মিটলো হাবাসের, ডার্বিতে ডাগআউটে কি থাকবেন?

Online Desk জানুয়ারি 13, 2024
sdcx.png

স্পোর্টস ডেস্ক : অবশেষে ভারতে আসার ভিসা পেয়ে গেলেন মোহনবাগানের নতুন কোচ আন্টেনিও লোপেজ হাবাস। এক সপ্তাহ আগে বাগানর কোচ হিসেবে ফিরলেও জট ছিল ভিসা সমস্যা। সেই কারণে সুপার কাপে দলের দায়িত্ব চালাচ্ছিলেন দলের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তবে এবারে ভিসা পাওয়ায় আসবেন হাবাস।সবঠিক থাকলে সুপার কাপে ১৯ জানুয়ারি ডার্বিতে দেখা যাবে হাবাসকে। এখনও অবধি ডার্বিতে কোচ হিসেবে হাবাস হারেননি। সেটা বাগানের জন্য বড়ো প্লাস পয়েন্ট।এশিয়ান কাপের জন্য সাময়িক ভাবে বন্ধ থাকছে দেশের এক নম্বর ফুটবল লিগ আইএসএল।

এই এক মাসের মধ্যে আইএসএলের ক্লাবগুলি তাদের দলের দুর্বল জায়গাগুলি ভরাট করার জন্য তৎপর হয়ে উঠেছে। জানুয়ারির দলবদলে প্রায় প্রত্যেক ক্লাবই কিছু ফুটবলারকে সই করিয়ে কয়েকজনকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে। কলকাতার মোহনবাগান শিবির অবশ্য খেলোয়াড় বদলের আগে কোচ বদলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মাসের শুরুতেই। হুয়ান ফেরান্দোর জায়গায় কোচের পদে আসছেন তাদের প্রাক্তন কোচ ও বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও লোপেজ হাবাস।

পুরনো কোচ ও নতুন কোচের ভাবনা ও স্টাইলে যখন ফারাক রয়েছে, তখন মোহনবাগান শিবিরে কিছু নতুন মুখ দেখা গেলেও যেতে পারে। আবার যে খেলোয়াড়রা রয়েছেন, তাঁদের নিয়েই নতুন করে দলকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামাতে পারেন তিনি।

এমনিতে মরশুম শুরুর আগে যে রকম শক্তিশালী দল গড়েছিল মোহনবাগান তাতে মরশুমে মাঝখানে উল্লেখযোগ্য বদল আনার প্রয়োজন ছিল না। কাতার বিশ্বকাপে নামা সেন্টার ফরোয়ার্ড জেসন কামিংস ও আলবানিয়ার জাতীয় দলের হয়ে ইউরো ২০১৬-য় খেলা সেন্টার ফরোয়ার্ড আরমান্দো সাদিকু যোগ দেন তাদের শিবিরে। তার আগের মরশুমে দলে যোগ দেওয়া অস্ট্রেলিয়ার তারকা অ্যাটাকার দিমিত্রিয়স পেট্রাটস ও ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমৌস তো ছিলেনই সবুজ-মেরুন শিবিরে।

Post Views: 87

Continue Reading

Previous: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নতুন উইকেটকিপার নিলো ভারত
Next: ফের একবার জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.