Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • আতঙ্কে গা ঢাকা দিল হাফিজ-মাসুদ! ISI-র হাত ধরে সেনা ছাউনির পাশে লুকিয়ে দুই জঙ্গি প্রধান?

আতঙ্কে গা ঢাকা দিল হাফিজ-মাসুদ! ISI-র হাত ধরে সেনা ছাউনির পাশে লুকিয়ে দুই জঙ্গি প্রধান?

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-81.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: পাকিস্তানে একের পর এক ভারতবিরোধী জঙ্গি নেতার রহস্যজনক মৃত্যুর পর এবার চরম আতঙ্কে ভুগছেন দুই কুখ্যাত মাস্টারমাইন্ড। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা লস্কর প্রধান হাফিজ সইদ এবং জইশ প্রধান মাসুদ আজহারকে এবার গোপন ডেরায় সরিয়ে ফেলল পাক গোয়েন্দা সংস্থা ISI।সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, দুজনকেই অত্যন্ত সুরক্ষিত এবং সাধারণের নজরের আড়ালে থাকা জায়গায় রাখা হয়েছে। আর এই পুরো অপারেশনের পিছনে রয়েছে ISI-র সরাসরি তত্ত্বাবধান।

সূত্রের খবর, লাহোরের জোহর টাউনে নিজের চেনা ঠিকানায় আর নেই হাফিজ সইদ। তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকায়। এই এলাকা পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতরের একেবারে লাগোয়া, যেখানে বাইরের কারও ঢোকা প্রায় অসম্ভব। অন্যদিকে মাসুদ আজহারের নতুন ঠিকানা সিন্ধু প্রদেশের নবাবশাহ। সেখানকার কঠোর নিরাপত্তায় মোড়া এক গোপন আস্তানায় তাঁকে রাখা হয়েছে বলে খবর।

অপারেশন সিঁদুরের সময় বাহাওয়ালপুরে জইশের প্রধান ঘাঁটি মারকাজ ধ্বংস হয়ে যাওয়ার পর থেকেই মাসুদ কার্যত অন্তরালে চলে গিয়েছেন। সংগঠনের সাধারণ কর্মীদের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে শুধুমাত্র হাতেগোনা কয়েকজন শীর্ষ কমান্ডারের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।হাফিজ সইদের ক্ষেত্রেও ছবিটা একই। তিনি আর লস্করের সদস্যদের সঙ্গে সামনাসামনি দেখা করছেন না। নিজের পরিচয় ও অবস্থান গোপন রাখতে শুধু অডিও বার্তার মাধ্যমে নির্দেশ পাঠাচ্ছেন।

গত কয়েক মাসে পাকিস্তানের মাটিতে একাধিক শীর্ষ ভারতবিরোধী জঙ্গি অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হাতে খুন হয়েছেন। সেই আতঙ্ক থেকেই এই দুই মোস্ট ওয়ান্টেডকে আরও নিরাপদ জায়গায় সরানো হয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল।

Continue Reading

Previous: ইরানে নতুন হামলা নয়? তেহরানকে নিয়ে দোলাচলে ট্রাম্প, ইসরায়েলের চাপের মুখেও সংযমের ইঙ্গিত
Next: ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! বুধবার থেকে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতায় ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি

সম্পর্কিত গল্প

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.