Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! বুধবার থেকে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতায় ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি

ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! বুধবার থেকে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতায় ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-82.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: শীতের মুখে ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই সিস্টেমের জেরে বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি চলবে। বাদ যাবে না কলকাতাও।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি শনিবারই বেশ স্পষ্ট হয়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার ওপরে এর সঙ্গে জড়িয়ে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। রবিবার এই সিস্টেম আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগোতে এগোতেই সোমবার সন্ধ্যার মধ্যে তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মাঝামাঝি অংশে এই ঘূর্ণিঝড় জন্ম নেবে বলে মনে করছেন আবহবিদরা। পরে আরও উত্তর-পশ্চিমে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার ভোরের দিকে সেটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

হওয়ার গতিবেগ কেমন থাকবে?

– নিম্নচাপ অবস্থায় সমুদ্রে হাওয়া: ৪০-৫৫ কিমি / ঘণ্টা
– গভীর নিম্নচাপ হলে: ৫০-৬০ কিমি / ঘণ্টা
– ঘূর্ণিঝড় হওয়ার পর: ৬০-৮৫ কিমি / ঘণ্টা
– তীব্র ঘূর্ণিঝড়ে সমুদ্রে ঝোড়ো হাওয়া: ৮৫-৯৫ কিমি / ঘণ্টা, দমকা ১০৫ কিমি পর্যন্ত

এর জেরে বুধবার থেকে কলকাতায় শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, কোথাও কোথাও তা ৪০-৫০ কিমি পর্যন্ত উঠতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই একই ছবি থাকবে। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। মৎস্যজীবীদের জন্য এখনও কোনও সতর্কতা জারি হয়নি।

এই সিস্টেমের কোনও প্রভাব পড়বে না উত্তরে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আবহাওয়া মূলত শুকনোই থাকবে। রবি ও সোমবার দার্জিলিং-কালিম্পঙে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এরপর উত্তরে পুরোপুরি শুকনো আবহাওয়া। তাপমাত্রাতেও বড় কোনও বদল নেই।

আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় একই থাকবে। তার পরের দুদিনে ২-৩ ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। আর শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম।

Continue Reading

Previous: আতঙ্কে গা ঢাকা দিল হাফিজ-মাসুদ! ISI-র হাত ধরে সেনা ছাউনির পাশে লুকিয়ে দুই জঙ্গি প্রধান?
Next: সিরিজ সেরা হয়ে খুশি সেহওয়াগ পুত্র, দলকে জিতিয়ে তৃপ্ত মোহিত

সম্পর্কিত গল্প

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.