Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • সিরিজ সেরা হয়ে খুশি সেহওয়াগ পুত্র, দলকে জিতিয়ে তৃপ্ত মোহিত

সিরিজ সেরা হয়ে খুশি সেহওয়াগ পুত্র, দলকে জিতিয়ে তৃপ্ত মোহিত

Online Desk নভেম্বর 15, 2026
India-win-against-Pakistan-1.jpg

স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে দরকার আট রান। হাতে এক উইকেট। সেখান থেকে শেষ বলে দরকার তিন রান। বাউন্ডারি মেরে জয়। ক্রিকেট বিষয়ক কোনও ছবির চিত্রনাট্য হতে পারে। তবে শনিবার বাস্তবে এই টানটান লড়াই দেখা গেল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে এক উইকেটে জয় পেল ভারত। একে এরকম বড় টুর্নামেন্টের ফাইনাল, তার উপর প্রতিপক্ষের নাম পাকিস্তান। ফলে শুরু থেকেই ভারতের যুব দলের উপর চাপ ছিল। তারপর টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান নয় উইকেট হারিয়ে ৩৩৭ রান করায় ভারতীয় দলের উপর চাপ বেড়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্য পরিণত মানসিকতার পরিচয় দিলেন যুব ক্রিকেটাররা। তাঁদের ব্যাটিং দেখে একবারও মনে হয়নি ৩৩৮ রানের টার্গেট তাড়া করার চাপ রয়েছে। এমনকী, শেষ ওভারে যখন বাউন্ডারি আসছিল না, তখনও চাপের কথা মনে হয়নি। ঠান্ডা মাথায় ব্যাটিং করে জয় ছিনিয়ে নিল ভারতের যুব দল। এই জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একইসঙ্গে এই হার বহুদিন মনে রাখবে পাকিস্তান। তারা এদিন যে ধাক্কা খেল, তা সামাল দেওয়া কঠিন।

৫০ ওভারে করতে হবে ৩৩৮ রান। এই পরিস্থিতিতে যুব ক্রিকেটারদের স্নায়ুর চাপে ভোগা স্বাভাবিক। কিন্তু ব্যাটিং ওপেন করতে নেমে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক লক্ষ্য রাজেশ রায়চন্দানি এবং আর্যবীর সেহওয়াগ কোনওরকম ঝুঁকি নেননি। ওপেনিং জুটিতে যোগ হয় ৯৫ রান। আর্যবীর করেন ৫৮ রান। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ভি কে বিনীথ ২৪ রান করেন। এরপর অর্জুন রাজপুত ১৬ রান করেন। যশবর্ধন চৌহান নয় রান কররে আউট হয়ে যান। রায়চন্দানি ৮০ রান করে আউট হয়ে যান। এরপর অন্বয় দ্রাবিড় ১৯ রান করে রানআউট হয়ে যান। আরিয়ান সাভসানি নয় এবং কাব্য প্যাটেলশূন্য রানে আউট হয়ে যান। পরপর উইকেট পড়লেও, লড়াই চালিয়ে যায় ভারতীয় দল। অসাধারণ ব্যাটিং করেন মানাল চৌহান তিনি ৩২ বলে ৪৭ রান করেন। মানালের জন্যই লড়াইয়ে থাকে ভারতীয় দল। মোহিত উলভাও অসামান্য ব্যাটিং করেন। তিনি ২৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। তিনিই শেষ বলে বাউন্ডারি মেরে ভারতীয় দলকে জয় এনে দেন। ভারতের ১১ নম্বর ব্যাটার চিগুরুপতি ভেঙ্কটাও লড়াই করেন। তিনি আট বলে ১১ রান করে অপরাজিত থাকেন।বাবা বীরেন্দ্র শেহবাগের পথেই এগিয়ে চলেছেন ছেলে আর্যবীর। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলেন ভারতের এই তরুণ ওপেনার। পাঁচটি ম্যাচে ৩৬১ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৯০.২৫। শনিবার পাকিস্তানকে এক উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। অধিনায়ক লক্ষ্য রাইচান্দানির নেতৃত্বাধীন দল চ্যাম্পিয়ন হওয়ায় নবমবার এশিয়াসেরা হল ভারত। ফাইনালে পাকিস্তানের বিশাল ৩৩৭ রান তাড়া করে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ৬১ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আর্যবীর।

 

আর্যবীর জানিয়েছেন, এ দিন চোট নিয়েই ব্যাট করেছেন তিনি।আর্যবীর বলেন, “ড্রেসিংরুমে আমাদের আলোচনা হয়েছিল, উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। আমরা যদি স্বাভাবিকভাবে ব্যাটিং করি এবং নিজেদের চেনা শট খেলি, তাহলে রান তুলে নিতে পারব। আমাদের বিশ্বাস ছিল, এই রান আমরা তাড়া করে জিততে পারব। আমাদের দলের বৈঠকে আলোচনা হয়, কীভাবে শেষ ১০ ওভারে ১০০ বা ১২০ রান তোলা যায়। উইকেটও ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। তাই কাউকে না কাউকে শেষ পর্যন্ত ব্যাট করতে হত। লক্ষ্য সেই কাজটাই করেছে। ওকে কৃতিত্ব দিতেই হবে। শেষের দিকে মোহিত ও মানাল যা করেছে, তা অসাধারণ।”শেষ ওভারে কী চলছিল মাথার মধ্যে? মোহিত বলেছেন, “কিছুই নয়। নিজের উপর বিশ্বাস এবং ঈশ্বরে ভরসা রেখেছিলাম। আগে এশিয়া কাপে ভাল খেলিনি। জানতাম আমি বোলার। তবে নিজেকে অলরাউন্ডার মনে করি। নিজেকে প্রমাণ করার বেশি সুযোগ পাইনি। তবে বিশ্বাস ছিল যে সুযোগ এলে পারব। তবে মানালের সাহায্য ছাড়া এই জয় সম্ভব হত না। আমার আগে ও-ই ছন্দটা তৈরি করে দিয়েছিল। নিজেকে বার বার বলছিলাম, ‘আমি পারব, আমি পারব, শেষ পর্যন্ত খেলব’। বেঙ্কট আসার পর আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। বার বার বলেছে, ‘তুমি পারবে, স্রেফ খেলায় মন দাও। ঠিক ম্যাচ শেষ করে দেবে’। এই বিশ্বাসই কাজে লেগেছে। শেষ বলে আমরা জিতেছি। আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। জানতাম শেষ বল পর্যন্ত টিকে থাকলে ম্যাচ শেষ করে দেব।”

Continue Reading

Previous: ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! বুধবার থেকে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতায় ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি
Next: রাজস্থানে রেললাইনে বিস্ফোরণে পাক-যোগ! পঞ্জাবে ধৃত মহিলা-সহ ২, নেপথ্যে ISI-এর ষড়যন্ত্র?

সম্পর্কিত গল্প

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.