Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • ঘোর কলিতে শিবের কপালে অমৃতের ছোঁয়া

ঘোর কলিতে শিবের কপালে অমৃতের ছোঁয়া

Online Desk আগস্ট 31, 2023
CpLtFrHUIAA9oBm.jpeg

অপরূপা কাঞ্জিলালঃ “বোম বোম ভোলে বোম” শুনেই কি মনে পড়ে?? হ্যা একদম ঠিক, মনে পড়ে তারকেশ্বর এর কথা। হুগলির তারকেশ্বরের কথা। যেখানে বহু দর্শনার্থী সমাগমে মুখরিত হয়ে ওঠে বছরের বেশিরভাগ সময়। তবে এবার কিন্তু তারকেশ্বর স্টেশনে পা রেখেই চমকে উঠতে চলেছেন সকলেই। চিনতেই পারবেন না আর,বদলে যাচ্ছে বাংলার বিখ্যাত তারকেশ্বর স্টেশনের লুক!

বৈদিক যুগে মহাদেব অমৃত পাননি বরং একাই জগতের সমস্ত বিষ কণ্ঠে ধারণ করেছিলেন। তবে কলিযুগে মহাদেব পেতে চলেছেন অমৃত ভন্ড, আহা অবাক হলেন কথা হচ্ছে অমৃত ভারত স্টেশন স্কিমের! আর তাতেই ম্যাজিকের মতো বদলে যাচ্ছে হুগলি জেলার বিখ্যাত শৈব তীর্থ তারকেশ্বর রেল স্টেশনের লুক!চেনা স্টেশন হয়ে যাবে একেবারে অচেনা।কি কি বদল আনা হচ্ছে এই স্টেশনে?নতুন কি পরিষেবা মিলবে অতি ব্যস্ততম এই স্টেশন?কি কি চমক থাকছে রাজ্যবাসীর জন্য? রইলো বিস্তারিত।

ভারতবর্ষের যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির।দূর দূরান্ত থেকে প্রায় প্রতিদিনই বহু ভক্ত আসে এই মন্দিরে পুজো দিতে।শুধু তাই নয়,অফিস যাত্রী থেকে শুরু করে বহু মানুষের প্রতিদিনের গন্তব্য স্টেশন হয় এই তারকেশ্বর স্টেশন।এমনকি প্রতিবছর শ্রাবণ মাসে শ্রাবনী মেলায় অংশ নিতে এই তারকেশ্বর স্টেশনে উপচে পড়ে ভক্তদের ঢল।এবার সেই স্টেশনের পুরোপুরি ভোল বদল মোদি জামানায়।

যে কয়েকটি স্টেশনে বদল আসছে,তার মধ্যেই যুক্ত হতে চলেছে এবার তারকেশ্বর স্টেশন।কি কি সুযোগ পাওয়া যাবে এবার থেকে তারকেশ্বর স্টেশনে?জানা গিয়েছে,তারকেশ্বর স্টেশনে মিলবে এবার থেকে উন্নতমানের পানীয় জলের ব্যবস্থা।উন্নতমানের শৌচালয়,ফুড প্লাজা থেকে শুরু করে প্রতীক্ষালয় থাকবে।শুধু তাই নয়,থাকবে ফ্রি ওয়াই ফাইয়ের ব্যবস্থা।চওড়া হবে স্টেশন সংলগ্ন রাস্তা।অর্থাৎ বলা চলে, আধুনিকতার চাদরে নিজেকে সাজিয়ে এবার তারকেশ্বর স্টেশন আসতে চলেছে নতুন অবতারে। এবার কৈলাশ থেকে নেমে শিব ঠাকুর চিন্তে পারবেন কিনা সেটা অবশ্য ভারি চিন্তার বিষয়।

Post Views: 192

Continue Reading

Previous: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো আদালত।
Next: INDIA জোটের তৃতীয় বৈঠক মুম্বইয়ে

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.