Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • থাইল্যান্ড থেকে ভারতে আনা হচ্ছে হরিয়ানার মোস্ট-ওয়ান্টেড গ্যাংস্টার সাহিল চৌহানকে

থাইল্যান্ড থেকে ভারতে আনা হচ্ছে হরিয়ানার মোস্ট-ওয়ান্টেড গ্যাংস্টার সাহিল চৌহানকে

Online Desk এপ্রিল 11, 2026
sahil.jpg

ওঙ্কার ডেস্ক: হরিয়ানার মোস্ট-ওয়ান্টেড গ্যাংস্টার সাহিল চৌহানকে থাইল্যান্ড থেকে ফেরত আনা হচ্ছে ভারতে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হরিয়ানা স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাকে হেফাজতে নেবে।

রিপোর্ট অনুসারে, সাহিল দীর্ঘদিন ধরে পলাতক ছিল। থাইল্যান্ডে বসেও একাধিক অপরাধমূলক কাজকর্ম চালিয়ে গিয়েছে সে। বহু অপরাধের মাস্টারমাইন্ড সাহিলকে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দীর্ঘ দিন ধরে তাকে খুঁজছে। দিল্লিতে পৌঁছনোর পর তাকে হেফাজতে নেবেন গোয়েন্দারা। বিমানবন্দরে গুরুগ্রাম এবং আম্বালা এসটিএফ ইউনিট তাকে গ্রেফতার করবে। সাহিল গুরুগ্রামের কৌশল চৌধুরী গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। বিদেশে বসেও একাধিক অপরাধ পরিচালনা করেছে।

থাইল্যান্ডে থাকাকালীন, সুপারি কিলিং, তোলাবাজি এবং গোষ্ঠী সংঘর্ষে জড়িত থাকা-সহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার গতিবিধির উপর নজর রাখছিল কেন্দ্রীয় সংস্থা এবং হরিয়ানা এসটিএফ। থাইল্যান্ডে সে রয়েছে এ বিষয়ে একশো শতাংশ নিশ্চিত হওয়ার পর ভারতীয় সংস্থাগুলো থাইল্যান্ডের প্রশাসনকে বিষয়টি জানায়। সেই তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ তাকে আটক করে। থাইল্যান্ডে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে তাকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

Post Views: 104

Continue Reading

Previous: চাঁদের কক্ষপথে সফলভাবে প্রদক্ষিণ করে চার যাত্রীকে নিয়ে প্রশান্ত মহা সাগরে অবতরন করল আর্টেমিস-২
Next: ইস্টার উপলক্ষে ৩২ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.