Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ ব্যবসায়ী

পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ ব্যবসায়ী

Online Desk ফেব্রুয়ারি 16, 2026
W.MID-BUSINESSMAN-HIGH-COURT-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান: পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন তমলুকের পরিবহন ব্যবসায়ী। তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে তোলা ও হুমকির অভিযোগ করেছেন তিনি। এমনকি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে হাইকোর্টের কাছে রিট পিটিশন দায়ের করেছেন ব্যবসায়ী সন্দীপ কুইলা। অস্থায়ী অস্ত্রধারী নিরাপত্তারক্ষী যাতে পান তার আবেদন করেন তিনি।
তমলুক থানার নিমতৌড়ির বাসিন্দা তথা পরিবহন ব্যবসায়ী সন্দীপ কুইলা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী ও পুলিশের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মোট ৭ টি প্রাইভেট কোম্পানি, ৩০০ ট্রাক ও এসি বাসের মালিক, সন্দীপ কুইলার দাবি, তোলা দিতে অস্বীকার করায়, একে একে তার ট্রাক ও এসি বাসের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। তার অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি ও হামলা চালাচ্ছে। পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তার পরিবহন সংস্থার কার্যক্রম স্তব্ধ করে দেওয়া হয়েছে। তার নিজস্ব গ্যারেজে বহু ট্রাক পড়ে থেকে নষ্ট হচ্ছে। নিমতৌড়িতে তার পরিবহন অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রশাসন ও পুলিশকে বারবার জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলেও দাবি করেছেন তিনি।
পরিস্থিতি এতটাই সংকটজনক যে তার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলে তিনি হাইকোর্টে জানিয়েছেন এবং কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন করেছেন। রাজ্য পুলিশের উপর আস্থা নেই বলেও আদালতে উল্লেখ করেছেন তিনি। কেন্দ্রীয় নিরাপত্তা না পেলে অস্ত্রধারী অস্থায়ী নিরাপত্তা পাওয়ার অনুমতি চেয়েছেন বলে দাবি করেছেন সন্দীপ কুইলা। পেশায় ইঞ্জিনিয়ার সন্দীপ কুইলার সাতটি সংস্থা রয়েছে। বর্তমানে তার সব ব্যবসাই অচল হয়ে পড়েছে। এর ফলে তার সংস্থার প্রায় এক হাজার কর্মী কাজ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ।
এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই রাজ্যে এমন তো হবেই , পুলিশ তোলা না দিলে তৃণমূলের নেতাদের বাড়ি গাড়ি হবে কী করে।
তোলা ও পুলিশের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার ফলেই তাকে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে দাবি তার। এমনকি পুলিশের বিরুদ্ধে বেআইনি কাজ কর্মের প্রতিবাদ করায় পুলিশ ষড়যন্ত্র করে তাকে গুলি পর্যন্ত করে দিতে পারে বলে তিনি অভিযোগ করেছেন। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেস বা পুলিশের তরফে এখনও ক্যামেরার সামনে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 215

Continue Reading

Previous: পথশ্রীতে দুর্নীতি, উত্তাল ঝাড়গ্রামের সাঁকরাইল
Next: ভিন রাজ্যে মহিলা পরিযায়ী শ্রমিকের মৃত্যু

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.