Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভিন রাজ্যে মহিলা পরিযায়ী শ্রমিকের মৃত্যু

ভিন রাজ্যে মহিলা পরিযায়ী শ্রমিকের মৃত্যু

Online Desk ফেব্রুয়ারি 16, 2026
migrant-worker-1.jpg

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর এখন প্রায়শই শিরোনামে উঠে আসছে। কোথাও ভাষার জন্য কোথাও বা অন্য কোনো কারণে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আবারও ভিন রাজ্যে মহিলা পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। মৃতের পরিবারের দাবি তাদের মেয়ে আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। সঠিক তদন্তের দাবি নিয়ে নাদনঘাট থানার দ্বারস্থ পরিবার।
জানা যায়, নাদনঘাট থানার অন্তর্গত সিদ্ধেপাড়া এলাকার বাসিন্দা সোনামণি বৈরাগ্য। কুড়ি বছর আগে বিয়ে হয় মিঠুন বৈরাগ্যর সঙ্গে। এরপরই আর্থিক অনটনের কারণে তিনি চলে যান গুজরাটের আমেদাবাদের একটি রেস্টুরেন্টে। সেখানে মহিলা ওয়েটার হিসেবে কাজে যোগ দেন। কয়েকদিন আগে সেখানেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এ প্রসঙ্গে মৃত ওই গৃহবধুর স্বামী দাবি করেছেন, তাঁর স্ত্রীর মৃত্যু স্বাভাবিক নয়। যে বা যারা এর পেছনে রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, বিগত কিছুদিন ধরেই ভিন রাজ্য থেকে একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। তবে এই মহিলা পরিযায়ী শ্রমিকের মৃত্যু কীভাবে, কেন হল, এর পিছনে কারা রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

Post Views: 170

Continue Reading

Previous: পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ ব্যবসায়ী
Next: মার্চের মধ্যে ইরাবতীর অতিরিক্ত জল আর পাকিস্তানে যাবে না, সিদ্ধান্ত ভারতের

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.