Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মার্চের মধ্যে ইরাবতীর অতিরিক্ত জল আর পাকিস্তানে যাবে না, সিদ্ধান্ত ভারতের

মার্চের মধ্যে ইরাবতীর অতিরিক্ত জল আর পাকিস্তানে যাবে না, সিদ্ধান্ত ভারতের

Online Desk ফেব্রুয়ারি 16, 2026
modi-shehbaz-1.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। সেই পদক্ষেপের ১০ মাস পর আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মোদী সরকার। আগামী ৩১ মার্চের মধ্যে ইরাবতীর অতিরিক্ত জল আর পাকিস্তানকে দেবে না নয়াদিল্লি। জম্মুকাশ্মীরের জল সম্পদমন্ত্রী জাভেদ আহমেদ রানা এই তথ্য জানিয়েছেন।

জাভেদ জানিয়েছেন, জম্মুকাশ্মীর এবং পঞ্জাবের সীমান্তে তৈরি হচ্ছে শাহপুর কান্দি বাঁধ। তার নির্মাণকাজ শেষ হবে আগামী ৩১ মার্চের মধ্যেই। বাঁধ নির্মাণ সম্পন্ন হলে ইরাবতীর অতিরিক্ত জল পাকিস্তানে পাঠানো বন্ধ করে দেওয়া হবে। সংবাদ মাধ্যমকে জাভেদ বলেন, ‘ইরাবতী নদীর অতিরিক্ত জল পাকিস্তানকে দেওয়া হবে না। এটা বন্ধ করতে হবে।’ কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘কাঠুয়া এবং সাম্বা জেলা খরা অধ্যুষিত হওয়ায় এই প্রকল্পকে আমরা গুরুত্ব দিচ্ছি। এটা কান্দি এলাকাতেই তৈরি হবে।’ উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০১৮ সালের ৬ ডিসেম্বর শাহপুর কান্দি বাঁধ প্রকল্প কার্যকর করতে অনুমোদন দেয়। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয় ৪৮৫.৩৮ কোটি টাকা। এই বাঁধ তৈরি হলে পঞ্জাবে ৫,০০০ হেক্টর এবং জম্মুকাশ্মীরে ৩২,১৭৩ হেক্টর জমিতে কৃষিকাজের জন্য জলের অভাব ঘুচবে। বাঁধ নির্মাণে সহায়তা করবে পঞ্জাব সরকারও।

প্রসঙ্গত, গত বছর ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন সাধারণ মানুষ। সেই হামলায় নাম জড়ায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের। পহেলগাঁও হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালায়। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানকে নিশানা করে বলেছিলেন, রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। সিন্ধু জলচুক্তি স্থগিতের পর আরও এক নদীর জল পাঠানো বন্ধ করার পথে ভারত।

Post Views: 162

Continue Reading

Previous: ভিন রাজ্যে মহিলা পরিযায়ী শ্রমিকের মৃত্যু
Next: মঙ্গলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ তারেক রহমানের, মন্ত্রিসভায় কারা থাকছেন?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.