Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুলিশের অতি সক্রিয়তা ও বন্দি হেনস্থা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

পুলিশের অতি সক্রিয়তা ও বন্দি হেনস্থা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 5, 2026
hc.jpg

ওঙ্কার ডেস্কঃ পালাবদলের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক গ্রেফতারের ঘটনা ঘটছে। জিরো টলারেন্স নীতি নিয়েছে বাংলার বিজেপি সরকার, তবে রাজ্য পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। একের পর এক ব্যক্তিকে গ্রেফতার করে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোর মতো চরম অমানবিক অভিযোগ সামনে আসতেই পদক্ষেপ করেছে উচ্চ আদালত। রাজ্য পুলিশের অতি সক্রিয়তা ও বন্দি হেনস্থার অভিযোগে এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এই ঘটনার প্রেক্ষিতে আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। পুলিশের এই অতি-সক্রিয়তার নেপথ্যে প্রকৃত কারণ ঠিক কী, তা এই রিপোর্টে উল্লেখ করতে হবে।
অন্য দিকে, এই নজিরবিহীন ঘটনার জল গড়িয়েছে মানবাধিকার কমিশন পর্যন্ত। এ দিনের শুনানিতে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আদালতের এজলাসে জানানো হয়েছে যে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তাদের তরফে একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।
আইনজীবীদের মতে, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা রয়েছে যে, বিচারাধীন বা পুলিশের হেফাজতে থাকা কোনও ব্যক্তির সঙ্গে অমানবিক আচরণ করা যাবে না। বিশেষ পরিস্থিতি ছাড়া কাউকে হাতকড়া বা কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরান আইনসম্মত নয়। কিন্তু বাংলায় একের পর এক ঘটনায় পুলিশের অতি-সক্রিয়তা আসলে দেশের আইনের শাসনকেই বুড়ো আঙুল দেখাচ্ছে।

Post Views: 80

Continue Reading

Previous: প্রস্তুতির অভাবে ভারত বিশ্বগুরু হতে পারছে না, দাবি ভাগবতের
Next: মন্ত্রিসভার দফতর বণ্টনের আগেই তড়িঘড়ি দিল্লির বিমান ধরছেন মুখ্যমন্ত্রী!

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.