Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মন্ত্রিসভার দফতর বণ্টনের আগেই তড়িঘড়ি দিল্লির বিমান ধরছেন মুখ্যমন্ত্রী!

মন্ত্রিসভার দফতর বণ্টনের আগেই তড়িঘড়ি দিল্লির বিমান ধরছেন মুখ্যমন্ত্রী!

Online Desk জুন 5, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ গত সোমবারই রাজভবনে মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। বুধবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকও সেরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, শুক্রবারই নতুন মন্ত্রীদের দফতর বণ্টন করা হবে। কিন্তু জানা গিয়েছে, দফতর বণ্টনের আগেই তড়িঘড়ি দিল্লির বিমান ধরেছেন মুখ্যমন্ত্রী। যদিও শুক্রবার রাতেই তাঁর কলকাতা ফেরার কথা। কিন্তু কেন তিনি তড়িঘড়ি দিল্লি গেলেন সে প্রশ্ন উঠছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, নেপথ্যে থাকতে পারে এক মস্ত বড় রাজনৈতিক চাল। তৃণমূলের পরিষদীয় দলে ধস নেমেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৫৮ জন বিধায়ক আলাদা ব্লক তৈরি করে ‘আসল তৃণমূল’ দাবি করেছে। এবার কি তবে তৃণমূলের সংসদীয় দলও ভাঙতে চলেছে? জোড়াফুলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের একাংশকে নিয়ে কি দিল্লিতে বড় কোনও খেলা হতে চলেছে? এসব প্রশ্ন থাকছেই।
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর গত মাসের শেষেই দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী। দিল্লি থেকে শুভেন্দু ফিরতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে নবান্নের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়। যার ফলশ্রুতি হিসেবে বাংলায় অবশেষে কার্যকর হচ্ছে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প এবং জাতীয় স্বাস্থ্য মিশন।
ইতিমধ্যেই রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। আবার আগামী শনিবারই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে হাই-ভোল্টেজ বৈঠকে বসতে কলকাতায় পা রাখছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।
কিন্তু ঠিক কী কারণে মুখ্যমন্ত্রী সকাল সকাল দিল্লি গেলেন, তা হয়তো শুক্রবার রাতে দিল্লি থেকে শুভেন্দু অধিকারী কলকাতায় ফেরার পরই স্পষ্ট হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Post Views: 73

Continue Reading

Previous: পুলিশের অতি সক্রিয়তা ও বন্দি হেনস্থা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট
Next: শুভেন্দুর গড়েই প্রথম জেলা পরিষদ হাতছাড়া হল তৃণমূলের

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.