Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শুভেন্দুর গড়েই প্রথম জেলা পরিষদ হাতছাড়া হল তৃণমূলের

শুভেন্দুর গড়েই প্রথম জেলা পরিষদ হাতছাড়া হল তৃণমূলের

Online Desk জুন 5, 2026
UTTAM.jpg

ওঙ্কার ডেস্কঃ নন্দীগ্রাম ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের ছারখার অবস্থার মধ্যে শুভেন্দুর গড়েই প্রথম জেলা পরিষদ হাতছাড়া হল তৃণমূলের। শুক্রবার মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন উত্তম বারিক। জানা যাচ্ছে, ৭ দিনের মধ্যে পদত্যাগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এপ্রসঙ্গে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত বলেন, “উনি যদি পদত্যাগ করে থাকেন, ওনাকে অভিনন্দন। উনি উন্নয়ন চান বলেই পদত্যাগ করেছেন। পূর্ব মেদিনীপুরের উন্নয়ন যদি কেউ করে থাকে তিনি শুভেন্দু অধিকারী।”
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আসন সংখ্যা ৭০। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে ৫৬টি আসন জিতেছিল তৃণমূল। বিজেপি ১৪টি আসন জেতে। জেলা সভাধিপতি পদে ছিলেন দীর্ঘদিনের রাজনীতিবিদ, তৃণমূলের উত্তম বারিক। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে প্রার্থীও ছিলেন তিনি। সরকার বদলের পর থেকেই জেলা পরিষদ মুখো হননি তিনি। শুক্রবার আচমকাই পদত্যাগ করলেন তিনি।
উত্তম বারিক জানান, “মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগ পত্র জমা দিলাম। ৬-৭ দিন পর হিয়ারিং হবে। তারপর পদ খারিজের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।”
বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলের উৎখাতের চ্যালেঞ্জ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তা তিনি কিছু বছরে করেও দেখিয়েছেন। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন মেদিনীপুরের ভূমিপুত্র। ভেঙে চুরমার হয়ে গিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে রাজ্যে প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের।

Post Views: 79

Continue Reading

Previous: মন্ত্রিসভার দফতর বণ্টনের আগেই তড়িঘড়ি দিল্লির বিমান ধরছেন মুখ্যমন্ত্রী!
Next: প্রাক্তন প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের পর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.