Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রাক্তন প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের পর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের

প্রাক্তন প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের পর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের

Online Desk জুন 5, 2026
1000244859.jpg

ওঙ্কার ডেস্ক: চাঞ্চল্যকর ঘটনা পাঞ্জাবের মোহালিতে। বেসরকারি সংস্থায় কর্মরত এক তরুণীকে তাঁরই সহকর্মী ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করল। অভিযুক্ত তরুণীর প্রাক্তন প্রেমিক বলে জানা গিয়েছে। প্রাক্তনকে খুনের পর ওই যুবক নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অফিসের ভেতরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সম্পর্কের টানাপড়েন নিয়ে বচসার জেরে এই ঘটনা বলে মত তদন্তকারীদের। অভিযুক্ত যুবকের নাম হরবিন্দর মান ওরফে হ্যারি।অফিসে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ অভিযুক্ত অফিসে আসেন। সেই সময় ডেস্কে বসে কাজ করছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা ডিম্পল। অফিসে ঢুকে হ্যারি আচমকা পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করেন ডিম্পলকে। তরুণী প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলে অভিযুক্ত তাঁর পিছু ধাওয়া করে চুলের মুঠি ধরে অফিসের দরজার কাছে টেনে নিয়ে যান। এর পর লাগাতার ছুরি দিয়ে কোপাতে থাকেন। ওই অফিসের চার-পাঁচজন কর্মী তাঁকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।

ডিম্পল নিথর হয়ে পড়লে অভিযুক্ত কোপানো বন্ধ করে। প্রত্যক্ষদর্শীদের মতে প্রাক্তন প্রেমিকাকে প্রায় ২০ বারেরও বেশি ছুরিকাঘাত করেছেন হ্যারি। ডিম্পলকে কোপানোর পর নিজের গলা কাটার চেষ্টা করেন অভিযুক্ত। নিজের গলায় ৩০ বারেরও বেশি ছুরিকাঘাত করেন হ্যারি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে কর্মীরা পুলিশকে খবর দেন। দুজনকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ অভিযুক্ত ও নিহত—উভয়ের পরিবারকে বিষয়টি জানিয়েছে। তাঁরা পাটিয়ালার বাসিন্দা বলে তদন্তকারীরা জানিয়েছেন। ইতিমধ্যে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, হ্যারি ও ডিম্পল একটি ‘প্যাকার্স অ্যান্ড মুভার্স’ সংস্থায় প্রায় তিন বছর ধরে একসঙ্গে কাজ করছিলেন। এই সময়ে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিছুদিন আগেই তাঁদের বিচ্ছেদ হয়। অভিযুক্ত সম্পর্কটি পুনরায় গড়ে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হন, যার ফলে তিনি হতাশ ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে মত তাঁর সহকর্মীদের।

Post Views: 65

Continue Reading

Previous: শুভেন্দুর গড়েই প্রথম জেলা পরিষদ হাতছাড়া হল তৃণমূলের
Next: দিল্লীর ফ্ল্যাটে উদ্ধার বাঙালি অধ্যাপিকার দেহ; তদন্তে পুলিশ

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.