Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রস্তুতির অভাবে ভারত বিশ্বগুরু হতে পারছে না, দাবি ভাগবতের

প্রস্তুতির অভাবে ভারত বিশ্বগুরু হতে পারছে না, দাবি ভাগবতের

Online Desk জুন 5, 2026
1000332885.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিজেপির নেতাকর্মীরা ‘বিশ্বনেতা’ হিসেবে সম্বোধন করেন। তবে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের দাবি, প্রস্তুতির অভাবে ভারত এখনও বিশ্বগুরু হয়ে উঠতে পারেনি। নাগপুরে সঙ্ঘসেবকদের প্রশিক্ষণ শিবিরে এমন মন্তব্য করেন মোহন ভাগবত।

আরএসএস প্রধান নিজের ভাষণে বলেন, ‘ভারতের সময় এসেছে। বর্তমানে যুদ্ধবিধ্বস্ত বিশ্বের সব সমস্যার সমাধান ভারতের কাছে রয়েছে। কিন্তু প্রস্তুতির অভাবে আমরা বিশ্বগুরু হতে পারছি না।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘ভারত বিশ্বগুরু হবে। ভারতকে আমরা বিশ্বগুরু হিসেবে বানাবই। এটা আগেও বলেছি। কিন্তু প্রস্তুতির অভাব আমাদের বাধা দিচ্ছে।’ সঙ্ঘপ্রধান আরও বলেন, ‘এটা অস্বীকার করার কোনও উপায় নেই, বিশ্ব সেই দেশকেই সম্মান করে, যে দেশের শক্তি বেশি। তাই আমাদের আরও শক্তিশালী হতে হবে।’

মোহন ভাগবত দেশের প্রসঙ্গে বলেন, ‘ভারত সত্যি কথা বলে, কিন্তু শুধু সত্যি কথা বলাটাই যথেষ্ট নয়। কারণ বাকিরা সত্যি বা ঠিকটা গ্রহণ করবে, এমনটা নয়। শক্তিশালী হলে তবেই অন্য দেশগুলি সম্মান দেবে। আজ গোটা বিশ্ব নতুন পথ খুঁজছে। সেই পথের খোঁজ একমাত্র ভারতই দিতে পারে। কিন্তু সেটার জন্য আরও প্রস্তুতি নিতে হবে। আরও শক্তিশালী হতে হবে।’ তবে আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়ে গিয়েছে। তিনি কি বিজেপি নেতাদের নিশানা করলেন, এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Post Views: 90

Continue Reading

Previous: নির্বাচনে কংগ্রেসের বিশ্বাসঘাতকতা কারণে ৮ জুনের ইন্ডিয়া জোটের বৈঠক বয়কটের ঘোষণা ডিএমকের
Next: পুলিশের অতি সক্রিয়তা ও বন্দি হেনস্থা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.