Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • হিন্দি ভাষা বাধ্যতামূলক নয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা মহারাষ্ট্র সরকারের

হিন্দি ভাষা বাধ্যতামূলক নয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা মহারাষ্ট্র সরকারের

Online Desk জুন 30, 2025
Hindi.jpg

ওঙ্কার ডেস্ক : মহারাষ্ট্রের স্কুলে হিন্দি ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাল রাজ্য সরকার। রবিবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে হিন্দি বাধ্যতামূলক করার নির্দেশিকা পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে চলতি বছরের এপ্রিলে মরাঠি ও ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করা হয়েছিল। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু হতেই প্রথমে তা স্থগিত রাখা হয়, আর এবার তা বাতিল করা হল।

বৈঠকের পর মুখ্যমন্ত্রী ফড়নবিস জানান, ভাষানীতি ঠিক কীভাবে বাস্তবায়িত হবে, তা খতিয়ে দেখতে শিক্ষাবিদ নরেন্দ্র যাদবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হচ্ছে। তিন মাসের মধ্যে এই কমিটি রিপোর্ট দেবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

জাতীয় শিক্ষানীতিতে তিনটি ভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হলেও স্পষ্ট করে বলা হয়েছে কোনও রাজ্যের উপরে কোনও ভাষা চাপিয়ে দেওয়া যাবে না। বিরোধীরা এর আগেই হিন্দি বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে মরাঠি সংস্কৃতির ‘অস্মিতার উপর আঘাত’ বলে সমালোচনা করেছিল। সেই বিতর্কে জল ঢেলে রবিবার ফড়নবিস স্পষ্ট জানান, ভাষা বাছাইয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিকল্পের সুযোগ থাকবে এবং তা কোনওভাবেই চাপিয়ে দেওয়া হবে না। আপাতত ১৬ এপ্রিল ও ১৭ জুনের নির্দেশিকাগুলি বাতিল বলে গণ্য হবে।

Continue Reading

Previous: বাংলার বাড়ি প্রকল্পের সাহায্যে পাকা বাড়ি তৈরি করলেন বক্সা জয়ন্তীর মানুষজন
Next: ঘটনার সময় অভিযুক্তরা ফোন কেড়ে নিয়েছিল, কসবা আইন কলেজের ধৃত নিরাপত্তারক্ষীর দাবী

সম্পর্কিত গল্প

New-Project-28.webp

অভিবাসী ইস্যুতে ফ্রান্সকে নিশানা ট্রাম্পের, ‘হাস্যকর মন্তব্য’, পাল্টা জবাব ম্যাক্রোঁর

Online Desk অক্টোবর 22, 2026
shashi-tharoor.jpg

রাহুলের বিদেশ সফর নিয়ে প্রশ্ন থারুরকে, শশীর জবাব ‘আমি ট্রাভেল এজেন্ট নই’!

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

WhatsApp-Image-2026-09-04-at-17.56.42.jpeg

২২ অক্টোবর কেমন যাবে ১২টি রাশির ভাগ্য? জেনে নিন আজকের রাশিফল

Online Desk অক্টোবর 22, 2026
france.jpg

ফ্রান্সে বিক্ষোভ-অশান্তি, ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-28.webp

অভিবাসী ইস্যুতে ফ্রান্সকে নিশানা ট্রাম্পের, ‘হাস্যকর মন্তব্য’, পাল্টা জবাব ম্যাক্রোঁর

Online Desk অক্টোবর 22, 2026
shashi-tharoor.jpg

রাহুলের বিদেশ সফর নিয়ে প্রশ্ন থারুরকে, শশীর জবাব ‘আমি ট্রাভেল এজেন্ট নই’!

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.