Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ১৪ বছর পর তৃণমুল নেতা খুনে ফাঁসির সাজা অপর তৃণমূল নেতার

১৪ বছর পর তৃণমুল নেতা খুনে ফাঁসির সাজা অপর তৃণমূল নেতার

Online Desk জুন 25, 2025
tmc-fasi.png

নিজস্ব সংবাদদাতা,আরামবাগ: তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব জেরে তৃণমূল নেতার ফাঁসির সাজা ঘোষণার পর থেকে গোঘাটে ছড়িয়েছে উত্তেজনা , এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব জেরে ফাঁসির সাজা হয়েছতৃণমূল নেতার। । ফাঁসির সাজা ঘোষনা করেছে আরামবাগ মহকুমা আদালত। জানা গেছে, গোঘাটের নইমুদ্দিন খুনের মামলার দোষী সাব্যস্ত ১৯ জনের সাজা ঘোষণা করেছে আরামবাগ মহকুমা আদালত। সরকারি আইনজীবীর দাবি ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পাশাপাশি একজনের ফাঁসির নির্দেশ দিয়েছেন বিচারক। ফাঁসির সাজা প্রাপ্ত বলদেব পাল এলাকায় তৃণমূল নেতা নামে পরিচিত।
২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরেই গোঘাট বিধানসভার সাওড়া ইউনিয়ন হাই স্কুলের নির্বাচনকে কেন্দ্র করে খুন হন শেখ নইমুদ্দিন। স্কুলের অভিভাবক-প্রতিনিধি মনোনয়নকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ ওঠে নইমুদ্দিনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় গোঘাট থানায় ২৭ জনের নামে অভিযোগ দায়ের হয়।
সোমবার মহামান্য বিচারক সিপিএম নেতা ভাস্কর রায়, গোঘাটের বর্তমান বিধায়ক বিশ্বনাথ কারক সহ সাত জনকে বেকসুর খালাস করেন এবং ১৯ জনকে দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার তাদের সাজা ঘোষণা হয়। মামলা থেকে অব্যাহতি পেয়েছেন গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক সহ সিপিএমের ৩ জন ও ফরওয়ার্ড ব্লকের ১ জন এবং তৃণমূলের ১২ জন।
সাজা প্রাপ্ত হয়েছেন সিপিএমের এর ৬ জন- আখতার চৌধুরী, পান্নালাল মন্ডল, গাজন প্রামানিক, সন্তোষ পন্ডিত, শফিক আহমেদ, অসিত সিংহ রায়। ফরওয়ার্ড ব্লকের ১ জন- মদন ঘোষ। তৃণমূলের ১২ জন সাজা প্রাপ্ত হয়।

Post Views: 234

Continue Reading

Previous: ‘ইরানের সব পরমাণুঘাঁটি ধ্বংস করেছি’ মার্কিন গোয়েন্দাদের উল্টো পথে হেঁটে দাবি ট্রাম্পের
Next: দিঘায় রথযাত্রা উদ্বোধন করতে বুধে সৈকত শহরে মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.