Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দিঘায় রথযাত্রা উদ্বোধন করতে বুধে সৈকত শহরে মুখ্যমন্ত্রী

দিঘায় রথযাত্রা উদ্বোধন করতে বুধে সৈকত শহরে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 25, 2025
digha-mamata.jpg

ওঙ্কার ডেস্ক: দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন তিনি। গত ৩০ এপ্রিল সেই উদ্বোধনের পর চলতি বছরে প্রথম জাঁকজমক করে আয়োজিত হতে চলেছে রথযাত্রা। এবার রথের উদ্বোধন করতে বুধবারই দিঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যের প্রশাসনিক প্রধানের সফর ঘিরে কড়া নিরাপত্তা সৈকত শহরে।

সংবাদ মাধ্যমকে ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস জানান, প্রথমে ঠিক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিঘায় রওনা দেবেন। কিন্তু শেষ মুহূর্তে তাঁর সফরসূচিতে বদল করা হয়েছে বলে জানতে পেরেছি। বুধবার মুখ্যমন্ত্রী দিঘায় পৌঁছবেন।

ইতিমধ্যে রথযাত্রা উপলক্ষে বহু মানুষ সৈকত শহরে ভিড় জমাতে শুরু করেছেন। দিঘার হোটেলগুলিতে রুম খালি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। প্রশাসন সূত্রে খবর, ২৭ জুন রথযাত্রার দিন দারুণ ভিড় হবে বলে আশা। এই মেগা উৎসবকে কেন্দ্র করে নবান্নে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার দিঘায় গিয়ে সরেজমিনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। রথের দিন দুই লক্ষের বেশি মানুষের ভিড় হতে পারে বলে অনুমান করা হচ্ছে। পুরীর রথযাত্রায় যে ভাবে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দেওয়া হয় সেই আদলে দিঘায়ও প্রস্তুত করা হয়েছে সোনার ঝাঁটা। সোনার ঝাঁটা তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ ১ টাকা দিয়েছেন। সূত্রের খবর, রথের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেবেন। তারপরই গড়াবে রথের চাকা।

Post Views: 194

Continue Reading

Previous: ১৪ বছর পর তৃণমুল নেতা খুনে ফাঁসির সাজা অপর তৃণমূল নেতার
Next: ইংল্যান্ডের বাজবলের কাছে হেডিংলিতে মুছে গেলো ভারত

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.