Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্তে ফের রেললাইনে বিস্ফোরণ, নিহত এক রেলকর্মী, সন্দেহ মাওবাদীদের দিকে

ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্তে ফের রেললাইনে বিস্ফোরণ, নিহত এক রেলকর্মী, সন্দেহ মাওবাদীদের দিকে

Online Desk আগস্ট 4, 2025
odisha.png

ওঙ্কার ডেস্ক: ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্ত ফের কেঁপে উঠল বিস্ফোরণে। সুন্দরগড় জেলার করমপদ-রেঞ্জদা শাখার রেললাইনে রবিবার সন্ধ্যায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্র্যাকে পেতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক রেলকর্মীর। নিহত ব্যক্তির নাম ইতুয়া ওঁরাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা খুব বেশি না হলেও তার আওয়াজ বহু দূর পর্যন্ত শোনা যায়। ঘটনাস্থলের কাছেই উদ্ধার হয়েছে একটি মাওবাদী পোস্টার। আর তাতেই ফের উসকে উঠেছে জঙ্গি মাওবাদী যোগের সন্দেহ।
তদন্তকারী সংস্থাগুলির অনুমান, ২৮ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত মাওবাদীদের ‘শহিদ সপ্তাহ’ পালনের মধ্যেই এই হামলা ঘটানো হয়েছে বার্তা ছড়ানোর উদ্দেশে। যদিও এখনও পর্যন্ত কোনও মাওবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
রেলের বিমলাগড় শাখার করমপদ ও রেঞ্জদা স্টেশনের মাঝামাঝি লাইনে এই বিস্ফোরণের জেরে ট্রেন চলাচলে বড় প্রভাব না পড়লেও, স্থানীয় প্রশাসনের তরফে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত লাইনে সংস্কারের কাজ শুরু করা হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঘটনার তীব্র নিন্দা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নিহত রেলকর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন তিনি।
এদিকে, সীমান্তবর্তী এলাকায় ক্রমাগত বেড়ে চলা মাওবাদী কার্যকলাপ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। নিরাপত্তারক্ষীদের টহলদারি আরও বাড়ানো হচ্ছে। গোটা অঞ্চলে বাড়ানো হয়েছে নজরদারি, চালানো হচ্ছে তল্লাশি অভিযান। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বিস্ফোরণের পিছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তদন্তকারী দল। যদিও আদৌ শহিদ সপ্তাহের নামেই কি ফের শুরু হচ্ছে লাল সন্ত্রাসের নতুন অধ্যায়? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Post Views: 213

Continue Reading

Previous: ইয়েমেনের গলফ অব অ্যাডেনে নৌকাডুবিতে মৃত্যু ৬৮, নিখোঁজ ৭৪ জন
Next: রাশিয়ার থেকে তেল কেনায় ভারতকে তীব্র ভর্ৎসনা ট্রাম্প শিবিরের, ‘যুদ্ধকে অর্থ জোগাচ্ছে নয়াদিল্লি’

সম্পর্কিত গল্প

cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
dharmendra-pradhan.jpg

ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
dharmendra-pradhan.jpg

ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান

Online Desk জুলাই 25, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.