স্পোর্টস রিপোর্টার : বিদেশী ছাড়া জুনিয়র দলে খেললো সেখান থেকে ১ গোলে পিছিয়ে পড়েও ক্যালকাটা কাস্টমসকে ৩-১ গোলে হারিয়ে আইএফএ শিল্ড শুরু করল ইস্টবেঙ্গল। এদিন ঘরের মাঠে ১২ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের তিন ডিফেন্ডারকে হার মানিয়ে গোল করেন কাস্টমসের রিকি হেমব্রম। গত কয়েকদিন ধরে চলা বৃষ্টির জেরে ইস্টবেঙ্গল মাঠ কর্দমাক্ত। এর ফলে ফুটবলারদের শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হচ্ছিল। এরই সুযোগ নিয়ে এগিয়ে যায় কাস্টমস।
তবে শেষপর্যন্ত অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে জয় পেল ইস্টবেঙ্গল। কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে পড়ে সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৯ মিনিটে বরিস সিংয়ের কর্নার কিক থেকে হেডে কাস্টমসের গোলকিপার দেবজিৎ ঘোষালকে হার মানান রোহিত কুমার। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৫২ মিনিটে লেফট উইিংয়ে বরিসের কাছ থেকে বল পান আকাশ হেমব্রম। তিনি ক্রস ভাসিয়ে দেন। সেই বল পেয়ে যান অরক্ষিত অবস্থায় থাকা রোহিত দানু। তিনি মাপা শটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। ৮৫ মিনিটে ব্যবধান বাড়ান আকাশ। বল নিয়ে বক্সে ঢুকে পড়ে রাহুল সোরেনকে অতিক্রম করে যান মহম্মদ বিলাল। এরপর তিনি আকাশের উদ্দেশে বল বাড়ান। ঠান্ডা মাথায় কাস্টমসের গোলকিপারকে হার মানিয়ে জালে বল জড়িয়ে দেন এবারের কলকাতা ফুটবল লিগে নজর কেড়ে নেওয়া আকাশ।জয় পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছসিত টিম লাল হলুদ।