স্পোর্টস ডেস্ক : ১৬ ই আগস্ট ১৯৮০। ইডেন গার্ডেন রক্তাক্ত হয়েছিল ষোলো জন ফুটবলপ্রেমীর রক্তে । তার পরের বছর থেকেই আইএফএ ও অ্যাসোসিয়েশন অব ভোলেন্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের যৌথ প্রয়াসে দিনটি ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়। যে দিন ফুটবল প্রেমীরা রক্ত দানের মাধ্যমে শপথ নেন খেলার মাঠে আর যেন এই রক্তের অধ্যায়ের পুনরাবৃত্তি না হয়।
প্রতি বছরের মত এদিন ১৬ ই আগস্ট ২০২৫ ৪৫তম ফুটবল প্রেমী দিবস পালিত হল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। রক্তদান শুরু সকাল ৯ টায়। চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এছাড়াও রাজ্যের অন্যান্য ১১ টি কেন্দ্রে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এই কেন্দ্র গুলি হল উজ্জীবন ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি হিন্দুস্থান কেবলস, পশ্চিম বর্ধমান, চিত্তরঞ্জন সেল্ফলেস সার্ভিস সোসাইটি চিত্তরঞ্জন পশ্চিম বর্ধমান, শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন দার্জিলিং, ঘাটাল ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, পশ্চিম মেদিনীপুর, টাকি এরিয়ান ক্লাব উত্তর চব্বিশ পরগনা, কুলটি টাউন সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি পশ্চিম বর্ধমান, জীবন সাথী ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ডেবরা পশ্চিম মেদিনীপুর,দক্ষিণ দিনাজপুর ভলেন্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ঝাড়গ্রাম ও পুরুলিয়া টাউন ক্লাব পুরুলিয়া। এ বছর রক্তদাতাদের শংসা পত্রে সাক্ষর করলেন প্রাক্তন জাতীয় গোলরক্ষক সংগ্রাম মুখার্জী। এ বছর যারা একটানা ১৫ থেকে ২৫ বছর ধরে নিয়মিত এই শিবিরে রক্তদান করে আসছেন,আইএফএর পক্ষ থেকে সেই সব রক্তদাতাদের সংবর্ধিত করা হল। এসেছিলেন রাজ্যের তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
