স্পোর্টস রিপোর্টার : নর্থ ইস্ট এর কাছে আইএফএ শিল্ড ম্যাচে হোঁচট খেলো মোহনবাগান। একাধিক ভুল পাস গোল মিস করে ১-১ ব্যবধানে ড্র করতে হল তাঁদের। ১৬ মিনিটে সহজ সুযোগ মিস মোহনবাগানের। প্রথমার্ধ গোল শুন্য ব্যবধানে শেষ হয়। সেকেন্ড হাফে ৪৯ মিনিটে
উইং প্লে দিয়ে বাজিমাত মোহনবাগানের। সামির জ়েলকোভিচ বক্সের ডানদিক থেকে বল ভাসিয়ে দেয় বক্সের ভিতরে থাকা লি এরউইনকে। তিনি দুই ডিফেন্ডারকে কাঁধে নিয়ে বলের দখল নিয়ে হাল্কা চিপ করে দেন বক্সের সামনে। পিছন থেকে দৌড়ে আসেন ছাংতে, তিনি লাফিয়েও বলের নাগাল পাননি।৬১ মিনিটে সুযোগ মিস সামিরের.
মোহনবাগানের একটি কর্নার বাঁচাতে বেরিয়ে আসেনি বিপক্ষের গোলকিপার। কিন্তু তিনি বলটা ধরতে পারেননি। সেই সময়ে সামির জ়েনকোভিচ ফাঁকা গোলে বল পান। তিনি শট নিলেও তা পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়।৬৯ মিনিটে পেনাল্টি পেল মোহনবাগান। বক্সের বাঁদিক থেকে বল নিয়ে দৌড়ে ওঠেন দ্রাজ়িচ। তিনি বলের শট নিলে সেটা আটকে দেন বিপক্ষের গোলকিপার। কিন্তু বলটা তাঁর গায়ে লেগে রিফ্লেক্ট করে থৈবা সিংয়ের হাতে লাগে। রেফারি নর্থইস্টের বিপক্ষের পেনাস্টি দেন।৭০ মিনিটে পেনাল্টি মিস মিগুয়েলের।
নর্থ ইস্ট গোলকিপার দীপেশের অনবদ্য সেভ। বাঁদিকে ঝাঁপিয়ে বলটাকে তালুবন্দী করেন তিনি। পেনাল্টি মিস করলেন মোহনবাগানের মিগুয়েল। ৭২ মিনিট: গোল শোধ নর্থ ইস্টের পরিবর্ত প্লেয়ার হিসেবে নেমে গোল করলেন এথিয়ান। তিনি বক্সের বাইরে থেকে বল নিয়ে দারুণ রান করে গোলকিপারকে টপকে গোল করেন। এরপর সুযোগ পেলেও আর গোল পায়নি বাগান। ম্যাচ ড্র করলেও শীর্ষস্থানে থেকেই ম্যাচ শেষ বাগানের।