Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, নেতৃত্বে স্ত্রী বুশরা

ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, নেতৃত্বে স্ত্রী বুশরা

Online Desk নভেম্বর 27, 2024
20241127_131148.jpg

নিজস্ব প্রতিবেদক, ওঙ্কার বাংলা: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল সমগ্র দেশ । পথে নেমেছেন তাঁর অনুরাগী এবং সমর্থকরা। দেশ জুড়ে চলছে বিক্ষোভ মিছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন ইমরানের অনুরাগীরা। ইতিমধ্যে ৬ জন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি। স্বামীকে জেল থেকে মুক্ত করার জন্য রণংদেহী মূর্তিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। বোরখায় মুখ ঢেকে সমর্থকদের নেতৃত্ব দিচ্ছেন বুশরা বিবি। তাঁর মধ্যে অনেকে বেনজির ভুট্টোর ছায়া দেখছেন। উল্লেখ্য ২০১৮ সালে বুশরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইমরান খান। ২০১৭ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ইমরান খানের। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং বুশরা বিবির বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা রয়েছে। মামলাগুলির মধ্যে রয়েছে যেমন তোশাখানা সংক্রান্ত মামলা তেমনই রয়েছে দুর্নীতির অভিযোগ। দুর্নীতি সংক্রান্ত মামলায় গত বছর জানুয়ারি মাস থেকে জেলবন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান। একই মামলায় জেল্বন্দী হন বুশরাও। চলতি বছরের অক্টোবর মাসে জামিন পান ইমরানপত্নী। জেল থেকে ছাড়া পাওয়ার পর পাকিস্তান তেহরিক ই ইনসাফের লড়াই আন্দোলন সামলাচ্ছেন তিনি।

অন্যদিকে জেল থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইমরান খান। তিনি বলেছেন, ‘আমার সংগঠনের কাছে, আমার বার্তা স্পষ্ট: শেষ বল পর্যন্ত লড়াই করুন। আমাদের দাবিগুলি সম্পূর্ণরূপে পূরণ না হওয়া পর্যন্ত আমরা পিছিয়ে যাব না।‘ সেই সঙ্গে যারা এখনও বিক্ষোভ মিছিলে যোগ দেননি তাদের ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Post Views: 105

Continue Reading

Previous: বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ায়
Next: ঝাড়গ্রামে অগ্নিমুল্য সবজি,মাথায় হাত মধ্যবিত্তের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.