Skip to content
অক্টোবর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান! পিটিআই সমর্থকদের মিছিল রুখতে সর্বশক্তি প্রয়োগ শাহবাজ সরকারের, গ্রেফতার ২০০০

ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান! পিটিআই সমর্থকদের মিছিল রুখতে সর্বশক্তি প্রয়োগ শাহবাজ সরকারের, গ্রেফতার ২০০০

Online Desk অক্টোবর 5, 2026
pti.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে তাঁর দল তেহরিক ই ইনসাফ এর কর্মী সমর্থকরা। ইমরানের কারামুক্তির দাবিতে এদিন খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে বিরাট মিছিল শুরু করেছেন তাঁরা। ২৭৫ কিমি পথ পেরিয়ে ইসলামাবাদ পৌঁছনোই লক্ষ প্রতিবাদীদের। ইমরানের দল পিটিআইয়ের কর্মীদের মিছিল আটকাতে শাহবাজ শরিফের প্রশাসন দফায় দফায় লাঠিচার্জ করেছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অন্তত ২০০০ জনকে।

রিপোর্ট অনুসারে, রবিবার লাক্কি মারওয়াত থেকে মিছিল শুরু হয়। তা শুরুর পর ৩ কিলোমিটার দূরে ফ্রন্টিয়ার ফোর্স এবং ইমরান অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুই তরফ থেকে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। ইমরানের সমর্থকরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সূত্রের খবর, ইমরান অনুগামীদের মিছিল রুখতে শনিবার রাতেই বৈঠকে বসেন পাক সেনা প্রধান আসিম মুনির। ওই দিন রাতেই পাঞ্জাব প্রদেশে বড় ধরণের অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় বহু মানুষকে। পিটিআইয়ের দাবি, তাদের অন্তত ২০০০ সমর্থককে পুলিশধরে নিয়ে গিয়েছে।

মিছিলে সামিল হওয়া এক যুবক বলেন, শাহবাজ ও মুনির যতই দমনপীড়ন চালাক আমরা পিছু হটব না। যা ঘটে ঘটবে। আমরা ইসলামাবাদ পৌঁছবই। সিন্ধুর বাসিন্দা ৩৫ বছর বয়সি জাকির বলেন, শাহবাজ শরিফ সরকারের আমলে মূল্যবৃদ্ধি ভয়ংকর ভাবে বেড়েছে। কাজ নেই, আইনশৃঙ্খলা নেই দেশে। এদের ক্ষমতাচ্যুত করার সময় এসেছে।

Continue Reading

Previous: উপনির্বাচনের আগেই বদলি, নন্দীগ্রাম থানার আইসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন
Next: বদলের বাংলায় বড় উপহার মোদী সরকারের! আগামী দুই বছরে রাজ্যে আরও ৪ বিমানবন্দর

সম্পর্কিত গল্প

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026

You may have missed

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.