Skip to content
অক্টোবর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বদলের বাংলায় বড় উপহার মোদী সরকারের! আগামী দুই বছরে রাজ্যে আরও ৪ বিমানবন্দর

বদলের বাংলায় বড় উপহার মোদী সরকারের! আগামী দুই বছরে রাজ্যে আরও ৪ বিমানবন্দর

Online Desk অক্টোবর 5, 2026
modi.jpg

ওঙ্কার ডেস্ক: ডাবল ইঞ্জিন সরকারের বড় পদক্ষেপ। আগামী দুই বছরের মধ্যে পশ্চিমবঙ্গে আরও চারটি বিমানবন্দর তৈরি করা হবে বলে জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। সোমবার তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে পশ্চিমবঙ্গে চারটি নতুন বিমানবন্দর গড়ে তোলা হবে।

রাজ্যে ‘উড়ান’ (UDAN) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নাইডু বলেন, এই অঞ্চলে আকাশপথে যোগাযোগের চাহিদা ক্রমশ বাড়ছে। আর তা মেটাতে কেন্দ্র সরকার চায় কলকাতায় আরও একটি বিমানবন্দর গড়ে উঠুক। কেন্দ্রীয় মন্ত্রী জানান, যে চারটি বিমানবন্দর তৈরির কথা বলা হচ্ছে তার মধ্যে একটি হবে পুরুলিয়ার চারাতে, পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডাতে একটি এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং আলিপুরদুয়ারের হাসিমারায় তৈরি করা হবে। তিনি আরও জানান, আগামী ১০ বছরে পশ্চিমবঙ্গে ‘উড়ান’ প্রকল্পের আওতায় ২৯,০০০ কোটি টাকা ব্যয় করা হবে। মন্ত্রীর কথায়, ‘বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি নতুন অসামরিক বিমান পরিবহন নীতি প্রণয়নেরও অনুরোধ জানাব।’

উল্লেখ্য, সম্প্রতি বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন সেরে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশির দশকে বালুরঘাট থেকে ফ্লাইট চালিয়েছে বায়ুদূতও। তারপর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই বিমানবন্দর। সেখানে প্রায় দেড় হাজার মিটার লম্বা রানওয়ে রয়েছে।

Continue Reading

Previous: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান! পিটিআই সমর্থকদের মিছিল রুখতে সর্বশক্তি প্রয়োগ শাহবাজ সরকারের, গ্রেফতার ২০০০
Next: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনের জামিন মামলায় এখনই হস্তক্ষেপ নয় সুপ্রিম কোর্টের, ভোটে লড়ার অনুমতি

সম্পর্কিত গল্প

New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026

You may have missed

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.