Skip to content
অক্টোবর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • উপনির্বাচনের আগেই বদলি, নন্দীগ্রাম থানার আইসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন

উপনির্বাচনের আগেই বদলি, নন্দীগ্রাম থানার আইসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-72.webp

রাত পোহালেই রাজ্যের দুই হেভিওয়েট আসনে উপনির্বাচন। সেই লক্ষ্যে দুই কেন্দ্রেই নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি তুঙ্গে। এই আবহে নন্দীগ্রাম থানার ইনস্পেক্টর ইন-চার্জকে বদলি করল কমিশন। সূত্রের খবর, সোমবার নয়া এই নির্দেশিকা জারি করা হয়েছে কমিশনের তরফে। পাশাপাশি এই নির্দেশ দ্রুত পালন করার কথাও জানান হয়েছে নোটিশে।

জানা যাচ্ছে, এতদিন পর্যন্ত ওই থানায় আইসি পদে ছিলেন অজয়কুমার মিশ্র। এ বার সেই দায়িত্ব দেওয়া হল দেবাশিস সরকারকে। তিনি পূর্ব মেদিনীপুরের ট্রাফিক কন্ট্রোল রুমের ইনস্পেক্টর ইন-চার্জ ছিলেন। উপনির্বাচনের মুখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই রাতারাতি এই পদক্ষেপ করা হচ্ছে বলে মনে করছেন অনেকে।

নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন শুভেন্দুর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যে প্রার্থী দিয়েছিল, তিনি মনোনয়ন তুলে নেন আগেই। অন্যদিকে কংগ্রেসের টিকিটে লড়ছেন মিলন প্রধান। যাঁকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সমর্থন জানানোর পরেই পুরনো খুনের মামলায় মিলনকে গ্রেফতার করেছিল পুলিশ। আপাতত অন্তর্বর্তী জামিনে তিনি জেলের বাইরে রয়েছেন। এমতাবস্থায় নন্দীগ্রামের মত রেজিনগরেও পুলিশ মহলে রদবদল হয় কিনা, তার দিকে নজর থাকবে।

Continue Reading

Previous: ‘অপরাধীদের মনে ভয় তৈরি করা দরকার…’, ধর্ষণ মামলায় দিল্লি পুলিশকে বলল সুপ্রিম কোর্ট
Next: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান! পিটিআই সমর্থকদের মিছিল রুখতে সর্বশক্তি প্রয়োগ শাহবাজ সরকারের, গ্রেফতার ২০০০

সম্পর্কিত গল্প

New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026

You may have missed

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.